,

এইচএসসির ফল পেয়েই ট্রেনের নিচে ঝাঁপ

news-image

জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে এইচএসসি পরীক্ষায় ফেল করায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আ*ত্মহ*ত্যা করেছে নকুল কুমার (১৮) নামে এক শিক্ষার্থী। বুধবার দুপুর ১টার দিকে পরীক্ষার ফল পাওয়ার পর ফুলবাড়ী রেলগেট বাজারের কাছে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ওই শিক্ষার্থী আ*ত্মহ*ত্যা করে। নি*হত নকুল কুমার পার্বতীপুর উপজেলার আনন্দবাজার এলাকার অকিল চন্দ্র সরকারের ছেলে।

নি*হতের পরিবারের সদস্যরা জানান, নকুল কুমার ভবানীপুর কলেজের মানবিক শাখার ছাত্র। সে ২০১৯ সালে অনুষ্ঠিত এইসএসসি পরীক্ষা দিয়েছিল। বুধবার পরীক্ষার ফলাফল প্রকাশ হলে সে ফেল করেছে বলে জানতে পারে। এটা জানার পরই সে আ*ত্মহ*ত্যা করে।

ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার ইসরাফিল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লালমনি এক্সপ্রেস (৭৫২) ট্রেনটি বন্যার কারণে বুধবার নির্দিষ্ট পথ রেখে এ পথে ঢাকা যাচ্ছিল। ট্রেনটি ফুলবাড়ী রেলগেট বাজারের কাছে এলে ওই পরীক্ষার্থী ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃ*ত্যু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর