,

‘বাবার কবরে এক মুঠো মাটি দিতে দেয়নি এরিককে’

news-image

বাবার কবরে ছেলে এরিককে এক মুঠো মাটি দেয়ার সুযোগও দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। আজ বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বিদিশা এইচএম এরশাদকে পল্লীবন্ধু সম্বোধন করে লিখেন, এই পল্লী নিবাস তার আদরের ছেলে এরিককে দিয়ে গেছেন তার বাবা। কিন্তু এক মুঠো মাটি ও তার বাবার কবরে দিতে দেয়নি এরিককে। স্ট্যাটাসে তিনি রংপুরের মানুষের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকার কথাও জানান।

পাঠকদের জন্য বিদিশা এরশাদের স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো- ‘চির নিদ্রায় শায়িত হলেন পল্লী বন্ধু পল্লী নিবাসে। যে পল্লী নিবাস তার আদরের ছেলে এরিককে দিয়ে গেছেন তার বাবা। কিন্তু এক মুঠো মাটিও তার বাবার কবরে দিতে দেয়নি এরিককে। রংপুরের মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে সারা জীবন।’

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে মারা যান। রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা,ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন এরশাদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর