,

এরিককে চাই, নোংরা রাজনীতির প্রয়োজন নেই আমার : বিদিশা

news-image

রাজনীতিতে কোনো আগ্রহ না থাকার কথা জানিয়ে সন্তান এরিককে ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন সদ্যপ্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। তিনি অভিযোগ করেছেন, এরশাদ ও তার একমাত্র সন্তান এরিক এরশাদকে নিয়ে বিশেষ একটি মহল রাজনীতি করতে চাইছে।

এরশাদের মৃত্যুর সময় তার সাবেক স্ত্রী বিদিশা ভারতের আজমির শরীফে ছিলেন। পরে দেশে ফিরে সন্তান এরিক এরশাদের সঙ্গে দেখা করতে বারিধারার প্রেসিডেন্ট পার্কে গেলে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিদিশা। গতকাল মঙ্গলবার ডিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এরশাদের সাবেক স্ত্রী এসব কথা বলেন।

বিদিশা বলেন, ‘আমি অনেকবার চেষ্টা করেছি, বাসার কাজের লোকজন যারা ছিল তাদেরকে ফোন করেছি। কেউ ফোন ধরে না, কেউ কথা বলে না। আমার ছেলেতো আসলে ভাতটাও নিজে ঠিকমতো খুঁটে খেতে পারে না। কারণ ও ভাত চিবিয়ে খেতে পারে না। ভাত গিলে গিলে খায় সে। ওর আব্বা ওকে সবসময় নিজের হাতে খাওয়াতো।’

এ সময় ছেলের রেসপিরেটরির প্রব্লেম আছে বলেও জানান এরিকের মা। তিনি বলেন, ‘আমার বাচ্চাটাকে নিয়ে যেতে দেয়নি তারা। তার কবরে বাচ্চাটাকে এক মুঠো মাটি দিতে দেয়নি। এই যে নোংরা রাজনীতিটা তারা আমার বাচ্চাকে নিয়ে করছে। বাচ্চাকে বাসায় আটকে রেখেছে। এখন বাবা নেই, ও মানসিকভাবে যদি ইমব্যালেন্সড হয়ে যায়, মানসিকভাবে যদি কোনো কিছু হয়, যদি ও নিজের কোনো ক্ষতি করে তাহলে এর দায়িত্ব কে নেবে?’

রাজনীতিতে আসার কোনো প্রশ্নই আসে না জানিয়ে বিদিশা বলেন, ‘সন্তান আমার কাছে সবচেয়ে বড়। আমি যেন রাজনীতিতে না আসতে পারি, এ কারণেই হয়তো আমার বাচ্চাটাকে আটকে রাখা হচ্ছে। আমি তাদের বলতে চাই, আপনারা সন্তানটা আমাকে দিয়ে দেন, সম্পত্তি যা আছে তা আপনারা নিয়ে নেন। আপনাদের রাজনীতি আপনারা করেন। এসব নোংরা রাজনীতির আমার কোনো প্রয়োজন নেই।’ এ সময় ট্রাস্টের সম্পত্তি কেউ খেতে পারবে না বলেও মন্তব্য করেন এরশাদের সাবেক স্ত্রী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ