,

সবকিছুর জন্য তিশা বললেন আলহামদুলিল্লাহ!

news-image

বিনোদন ডেস্ক: গুণী নির্মাতা মোস্তাফা সরওয়ার ফারুকী ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বিয়ের নয় বছর আজ। পাঁচ বছর প্রেমের পর ২০১০ সালের ১৬ জুলাই ফারুকী ও তিশা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিশেষ এই দিনে ফারুকী ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ভালো সময় হোক কিংবা খারাপ, তথাকথিত সাফল্য কিংবা ব্যর্থতা, চাপে এবং তাপে, নিষ্প্রাণ বা প্রাণবন্ত, ঝলমলে বা একঘেঁয়ে মুহুর্তে, নয় বছর এইরকম পাশে থাকার জন্য ভালোবাসা হ্যাপি অ্যানিভারসারি টু আস।’

নিজের ফেসবুকে তিশা কিছু স্থিরচিত্র শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আজ আমাদের বার্ষিকী! নয় বছর আগে, এই দিনে আমরা একটি নতুন যাত্রা শুরু করেছিলাম! এই সময়টা সবসময় এক রকম হয়তো ছিল না। এইটা অনেকটা রকম অনুভূতিতে মিশ্রিত, তবুও অনেক বিশাল কিছু। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ!’

২০০৫ সালের ৩১ অক্টোবর, কালিগঞ্জে এক শুটিংয়ে তিশাকে সোজাসাপ্টা জিজ্ঞেস করেন ফারুকী, ‘আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবা?’ হতভম্ব তিশা নিজেকে সামলে নিতে ১৫ সেকেন্ড সময় নিয়েছিলেন। তারপরই ‘হ্যাঁ’ বলার মাধ্যমে নিজের সম্মতি জানিয়ে দিলেন। এরপর থেকেই তাদের প্রেমের গল্পের শুরু।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর