,

পচা মুরগি পাওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে সুপ্রিম কোর্টের রেস্টুরেন্টটি

news-image

পচা মুরগি পাওয়ার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের চারতলায় অবস্থিত ‘অলিম্পিয়া প্যালেস’ নামক রেস্টুরেন্টটি বন্ধ করে দেয়া হয়েছে। গত ১৯ জুন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সদস্য আইনজীবী শামীম সরদারের নেতৃত্বে সমিতির কয়েকজন সদস্য রেস্টুরেন্টটিতে অভিযান চালিয়ে ফ্রিজ থেকে দুর্গন্ধযুক্ত আস্ত পচা মুরগি উদ্ধার করেন। পরে এর মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এরপর ২৩ জুন আইনজীবী সমিতির প্রতিনিধিদের সিদ্ধান্ত অনুযায়ী রেস্টুরেন্টটি পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। এখন এই মলিকের কোনো প্রতিষ্ঠান আর সুপ্রিম কোর্ট এলাকায় ব্যবসা করতে পারবে না।

যদিও মাত্র দুই লাখ টাকা জরিমানা করায় আইনজীবীরা তখন ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারা বলেছিলেন, জীবনের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান খাবারে ভেজাল দিয়ে আমাদের মৌলিক অধিকারের সঙ্গে তারা ছিনিমিনি খেলছেন আর মাত্র দুই লাখ টাকা জরিমানা! এটা খুবই দুঃখজনক। তবে রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়ায় আইনজীবীরা খুশি হয়েছেন।

এডভোকেট আরিফ মন্ডল জুমবাংলাকে বলেন, ‘সুপ্রিম কোর্টের মতো জায়গায় রেস্টুরেন্ট দিয়ে আইনজীবীদের পচা মুরগি খাওয়ানোর বিষয়টি কোনোভাবে মেনে নেওয়ার মতো না। রেস্টুরেন্টেরটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তকে সবাই সাধুবাদ জানিয়েছেন। আশা করি নতুন যারা এখানে রেস্টুরেন্ট দিবেন তারা এই ভুল করবেন না।’ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সূত্রে জানা গেছে, নতুন কাউকে রেস্টুরেন্ট বরাদ্দ দেয়ার জন্য এখন টেন্ডার দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর