,

পিএইচডি করছেন মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : প্রতিদিনে রুটিনমাফিক খেলাধুলা নিয়ে ক্রিকেটারদের সবসময় ব্যস্ত থাকতে হয়। তাই তাদের পক্ষে পড়াশোনার জন্য সময় বের করাটা বেশ কঠিনই হয়ে পড়ে। কিন্তু ক্রিকেট দুনিয়ায় আলোচিত এমন অনেক ক্রিকেটারই আছেন, যারা খেলার মাঠে যেমন দুর্দান্ত, পড়াশোনায়ও তুখোড়। এমনই একজন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

জাতীয় দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর দুটোতেই পেয়েছেন প্রথম শ্রেণি। এর আগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন জিপিএ-৫ নিয়ে।

এবার ২৯ বছর বয়সী জাতীয় দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যান হাঁটছেন পিএইচডি তথা ডক্টরেট ডিগ্রি অর্জনের পথে। বাংলাদেশ দলের সর্বোচ্চ শিক্ষিত এই ক্রিকেটারের পিএইচডির বিষয় হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার ক্রিকেট।

বিশ্বকাপ শেষে দেশে ফিরেছেন কদিন আগেই। চলছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে নিবিড় অনুশীলন। এর মাঝেই সময় বের করে মুশফিক চলে গিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কেননা শ্রীলঙ্কা সফরের আগেই যে বসতে হবে পরীক্ষায়। তাই ক্রিকেটের পাশাপাশি মনযোগ দিয়েছেন এমফিলের পড়া নিয়েও।

২২ গজের লড়াই, সংসার, একমাত্র ছেলে শাহরোজ মায়ানের সঙ্গে খেলাধুলা – সবমিলিয়ে কঠিন হলেও এতে আত্মতৃপ্তি আছে। তাই তো মুশফিক চার বছরের বিরতির পর আবারও পড়াশোনায় ফিরেছেন। ক্রিকেটের পাশাপাশি আপাতত তার ধ্যানজ্ঞান দক্ষিন পূর্ব এশিয়ার ক্রিকেট নিয়ে গবেষনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর