সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঞ্চল্যকর তথ্যঃ ঘনিষ্ঠ বন্ধু ছিল রিফাত শরীফ ও নয়ন বন্ড

news-image

শাহনেওয়াজ রিফাত ওরফে রিফাত শরীফ এবং সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন ব*ন্ড। এই মুহূর্তে দেশে সবচেয়ে আলোচিত ও সমালোচিত দুটো নাম। প্র*কাশ্যে শত শত মানুষের সামনে রিফাত শরীফকে কু*পিয়ে হ*ত্যার ঘটনার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড* ইতোমধ্যেই পুলিশের সঙ্গে ‘ব*ন্দুকযু*দ্ধে’ নি*হত হয়েছেন। এই রিফাত ও নয়ন ব*ন্ড এক সময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানিয়েছেন উভয়ের স্বজনরা।

নয়ন ব*ন্ডের মা শাহিদা বেগম বলেন, ‘রিফাত শরীফ আমার ছেলে নয়নের বন্ধু ছিল। বন্ধুত্বের সুবাদে আমাদের বাসায় রিফাতের আসা-যাওয়া ছিল। আমি রিফাতকে নিজ হাতে খাইয়ে দিয়েছি। আমি মিন্নির সঙ্গে নয়নকে বার বার সকল সম্পর্ক ছিন্ন করতে বলেছি। কিন্তু নয়ন শোনেনি। নয়নের মনে যা চাইত ও তাই করত।’তিনি আরও বলেন, ‘নয়ন যদি আমার কথা শুনত তাহলে এমন নির্মম ঘটনা ঘটত না। একটি মেয়ের প্ররোচনায় পড়ে মায়ের কথা উপেক্ষা করার কারণে আজ দুই বন্ধু অকালে প্রাণ হারিয়ে এখন কবরবাসী।’

একটি মেয়ের জন্য দুটি ছেলের মৃ*ত্যু হয়েছে এমন মন্তব্য করে নয়ন ব*ন্ডের মা শাহিদা বেগম বলেন, ‘মিন্নির জন্য রিফাতকে নয়ন কু*পিয়ে হ*ত্যা করেছে। আবার পুলিশের সঙ্গে ব*ন্দুকযু*দ্ধে নয়ন নি*হত হওয়ায় রিফাত হ*ত্যার বিচার হয়ে গেছে। এই দুই বন্ধুর অকালে মৃ*ত্যুর জন্য কে দায়ী? কার ইন্ধনে ও অসততার কারণে এমন নি*র্মম ঘটনা ঘটেছে? কার জন্য দু’জন মায়ের বুক খালি হয়েছে তা আমি জানি। মিন্নির জন্য এসব হয়েছে।’

এছাড়া নয়ন ও রিফাত শরীফের এক সময়ের বন্ধুত্বের কথা স্বীকার করে রিফাত শরীফের বাবা দুলাল শরীফ বলেন, ‘অনেক আগে নয়ন ও রিফাতের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তবে নয়ন মা*দক ব্যবসা ও সে*বনে জড়িয়ে পড়ার পর নয়ন ও রিফাতকে আমি একসঙ্গে দেখিনি। নয়নের মা*দক ব্যবসা ও মা*দক *সেবনকে কেন্দ্র করে বন্ধুত্বের মধ্যে দূরত্ব বাড়লেও তাদের মধ্যে শ*ত্রুতা হয়েছে এমনটাও আমি কখনো শুনিনি।’

এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বরগুনার মাইঠা এলাকার বাবার বাসা থেকে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরসহ মিন্নিকে জিজ্ঞাসাবাদ ও তার বক্তব্য রেকর্ড করতে বরগুনার পুলিশ লাইনে নিয়ে আসে পুলিশ। এরপর দীর্ঘ ১০ ঘণ্টার জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্য-উপাত্ত পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ ও পুলিশের কৌশলী এবং বুদ্ধিদীপ্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে আটকে যান মিন্নি। বেরিয়ে আসে হ*ত্যাকা*ণ্ডে তার সম্পৃক্ততার প্রমাণ। এরপরই মিন্নিকে গ্রে*ফতার করে পুলিশ।

মিন্নিকে গ্রে*ফতারের বিষয়টি জানাতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বরগুনা জেলা পুলিশ। শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশের কারণেই রিফাত শরীফকে খু*ন করা হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, ‘রিফাত হ*ত্যা মা*মলার একমাত্র প্রতক্ষদর্শী ও প্রধান সাক্ষী নি*হত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে অনেকদিন ধরে পর্যবেক্ষণে রেখেছিলাম। মঙ্গলবার সকালে রিফাত হত্যা* মা*মলার তদন্তকারী কর্মকর্তা মিন্নিকে তার বাবাসহ পুলিশ লাইনে নিয়ে এসে জবানবন্দি গ্রহণ ও জিজ্ঞাসাবাদ করা হয়। মিন্নিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও বিভিন্ন সময় পুলিশের কাছে আসা তথ্য সমূহ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে পুলিশ প্রাথমিকভাবে এই হ*ত্যাকা*ণ্ডে মিন্নির সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। তাই দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার রাত ৯টার সময় পুলিশ মিন্নিকে রিফাত হ*ত্যা মা*মলায় গ্রে*ফতার দেখিয়েছে।’

তিনি আরও বলেন, এ মা*মলার তদন্তের স্বার্থে আদালতে হাজির করে মিন্নির রি*মান্ডের আবেদন করবে পুলিশ। রিফাত হ*ত্যাকা*ণ্ডে অভিযুক্তদের কয়েকজনের বিরুদ্ধে মা*দক সংশ্লিষ্টতার অভিযোগ থাকলেও পুলিশের তদন্তে এই হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে মা*দকের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর