মিন্নির রি*মান্ড চায় পুলিশ
বরগুনার রাস্তায় ফেলে প্রকাশ্যে রিফাত শরীফকে আ*ঘাত করে হ*ত্যার চাঞ্চল্যকর মা*মলায় গ্রে*ফতার তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে আজ আদালতে হাজির করা হবে। মা*মলার অধিকতর তদন্তের স্বার্থে তাকে রি*মান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করবে পুলিশ। বরগুনার পুলিশ সুপারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে মঙ্গলবার দিনভর জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টার দিকে তাকে গ্রে*ফতার দেখানো হয়।
মিন্নিকে গ্রে*ফতারের বিষয়টি নিশ্চিত করে বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, রিফাত শরীফ হ*ত্যা মামলার ১ নম্বর সাক্ষী ও প্রত্যক্ষদর্শী ছিলেন মিন্নি। তার বক্তব্য রেকর্ড ও তাকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার বরগুনা পুলিশলাইনে আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর এ ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। এ কারণে তাকে এ মা*মলায় গ্রে*ফতার দেখানো হয়।
মা*মলার প্রধান আসামি মিন্নিকে গ্রে*ফতার দেখানোর কারণ হিসেবে পুলিশ সুপার আরও বলেন, দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও অন্যান্য সোর্স থেকে পাওয়া তথ্য-উপাত্তে এ হ*ত্যাকাণ্ডের সঙ্গে মিন্নির সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পুলিশ। তাই রাত ৯টার সময় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে এ হ*ত্যায় জড়িত থাকা প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় পুলিশ তাকে এ মা*মলায় গ্রে*ফতার করল। তাকে রি*মান্ডে নেয়া হবে কিনা প্রশ্নে পুলিশ সুপার বলেন, মা*মলার সঠিক তদন্তের স্বার্থে তার বিরুদ্ধে রি*মান্ড চাওয়া হবে।
হ*ত্যাকা*ণ্ডে মিন্নি সরাসরি সম্পৃক্ত এমন তথ্য দিয়ে পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, ব্যক্তিগত কারণ ও আক্রোশ থেকে এই রোমহর্ষক হ*ত্যাকাণ্ড ঘটেছে। এ হ*ত্যাকাণ্ডের সঙ্গে রিফাতের স্ত্রী মিন্নি সরাসরি সম্পৃক্ত। এ জন্য তাকে গ্রে*ফতার করা হয়েছে। গত শনিবার রাত ৮টার দিকে সংবাদ সম্মেলন করেন নিহত রিফাত শরীফের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ। তিনি রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে দ্রুত গ্রে*ফতারের দাবি জানান।
তিনি বলেন, আয়েশা সিদ্দিকা মিন্নি আগে নয়ন ব*ন্ডকে বিয়ে করেছিল। ওই বিয়ে গোপন করে রিফাত শরীফকে বিয়ে করে সে। বিষয়টি আমাদের জানায়নি মিন্নি এবং তার পরিবার। কাজেই রিফাত শরীফ হ*ত্যার পেছনে মিন্নির মদদ রয়েছে। তাকে গ্রে*ফতার করে আইনের আওতায় আনলে সব বিষয় পরিষ্কার হয়ে যাবে। দুলাল শরীফ আরও বলেন, নয়ন ব*ন্ডের সঙ্গে মিন্নির বিয়ের বিষয়টি মিন্নি ও তার পরিবার সুকৌশলে গোপন করেছে। নয়ন ব*ন্ডের স্ত্রী থাকাবস্থায় আমার ছেলে রিফাতকে বিয়ে করেছে মিন্নি। রিফাতের সঙ্গে বিয়ের পরও মিন্নি নয়নের বাসায় যাওয়া-আসা করত। নিয়মিতভাবে নয়নের সঙ্গে যোগাযোগ করত সে।
বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রা*মদা দিয়ে আঘাত করে রিফাত শরীফকে হ*ত্যার ঘটনায় দায়ের করা মা*মলার বাদী তার বাবা আবদুল হালিম দুলাল। তিনি প্রথমে মা*মলায় মিন্নিকে প্রধান সাক্ষী করেছিলেন। পরে তার অভিযোগ আমলে নিয়ে মিন্নিকে গ্রে*ফতার করে পুলিশ। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহানের নেতৃত্বে মঙ্গলবার সকাল পৌনে ১০টায় মিন্নিকে পুলিশের গাড়িতে বাবার বাড়ি দক্ষিণ মাইঠা থেকে বরগুনা পুলিশলাইনসে আনা হয়।
বরগুনা সরকারি কলেজের মূল ফটকের সামনের রাস্তায় ২৬ জুন সকাল ১০টার দিকে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে আ*ঘাত জ*খম করা হয় রিফাত শরীফকে। বিকাল ৪টায় বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃ*ত্যু হয়। এ হ*ত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। পরে দ্বিতীয় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হ*ত্যায় মিন্নির সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন ওঠে।
২৭ জুন রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বরগুনা থানায় ১২ জনের নামে এবং চার-পাঁচজনকে অজ্ঞাত আ*সামি করে মা*মলা করেন। প্রধান আ*সামি নয়ন ব*ন্ড ২ জুলাই ভোরে পুলিশের সঙ্গে কথিত ব*ন্দুকযু*দ্ধে নি*হত হয়। পুলিশ সুপারের বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, এ পর্যন্ত এ মামলায় এজাহারনামীয় সাতজন ও সন্দিগ্ধ সাতজনসহ ১৪ জনকে (মিন্নিসহ ১৫ জন) গ্রে*ফতার করেছে পুলিশ। এর মধ্যে ১০ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, ৩ জন রি*মান্ডে আছে। সূত্র : যুগান্তর










