,

মৃ*ত হাতির মাংসে বনভোজন!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ মৃ*ত হাতির মাংসে বনভোজন আয়োজন করে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের মিজোরামের একটি গ্রামের বাসিন্দারা। প্রাণহীন একটি হাতির মাংস কেটে ভূরিভোজের আয়োজন করেন তারা। এ ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, তারা এ ঘটনায় তদন্ত শুরু করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভারতীয় একটি দৈনিক বলছে, সম্প্রতি পশ্চিম মিজোরামের মানিত জেলার কানহমুন জঙ্গলে লক্ষ্মী নামে ৪৭ বছর বয়সী একটি কুনকি হাতির মৃ*ত্যু হয়।

মৃ*ত হাতির দেহ টুকরো টুকরো করে গ্রামের মানুষের মাঝে বিলিয়ে দেয়া হয়। সেই মাংসে গ্রামে চলে বনভোজন। প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে হাতির মাংসে বনভোজনের ছবি ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন।

এ ঘটনায় রাজ্যের বন দফতর তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা না নেয়ায় ওয়াইল্ডলাইফ রেসকিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার নামে বেঙ্গালুরুর একটি সংস্থা থানায় অভিযোগ দায়ের করেছে। সেন্টারের অন্যতম প্রতিষ্ঠাতা সুপর্ণা গঙ্গোপাধ্যায় এবং প্রজেক্ট এলিফ্যান্টের প্রধান নোয়াল থমাস যৌথভাবে অভিযোগটি দাখিল করেছেন।

কুনকি হাতির দুরবস্থা নিয়ে ২০১৪ সালে ভারতের সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছিলেন সুপর্ণা গঙ্গোপাধ্যায়। তার বক্তব্য ছিল, এই হাতিদের মাত্রাতিরিক্ত পরিশ্রমে বাধ্য করা হচ্ছে। যে কারণে তাদের মৃ*ত্যু হচ্ছে অঘোরে। ৪৭ বছর বয়সী একটি কুনকি হাতি লক্ষ্মীর মৃ*ত্যু মাত্রাতিরিক্ত পরিশ্রমের কারণে হয়েছে বলে দাবি সুপর্ণার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর