,

ক্রাইস্টচার্চে নি*হতদের পরিবারের ২০০ জনকে হজ করাবে সৌদি

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলার ঘটনায় নি*হতদের পরিবারের ২শ সদস্যকে হজ করার সুযোগ করে দিচ্ছে সৌদি। হজ উপলক্ষে তাদের সৌদিতে স্বাগত জানানো হবে। বুধবার সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে।

এসপিএ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ একটি নির্বাহী আদেশ জারি করেছেন। ক্রাইস্টচার্চে নি*হতদের পরিবারের সদস্যরা যেন ঠিকভাবে হজ পালন করতে পারেন সে বিষয়ে আদেশ দিয়েছেন বাদশাহ সালমান। আর এক্ষেত্রে সব ব্যয়ভার বহন করবে রিয়াদ।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্রাইস্টচার্চের মসজিদে হা*মলায় নি*হতদের পরিবারের সদস্যদের কষ্ট কিছুটা লাঘব করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে এই পদক্ষেপের মাধ্যমে স*ন্ত্রাসবাদের বিরুদ্ধে সৌদির কঠোর অবস্থান নিশ্চিত করা হলো।

গত মার্চে ক্রাইস্টচার্চের দুই মসজিদে ভ*য়াবহ স*ন্ত্রাসী হা*মলা চালানো হয়। শুক্রবার জুমার সময় নামাজরত মুসল্লিদের ওপর ওই হা*মলা চালানো হয়। এতে ৫১ জন নি*হত এবং আরও ৪৯ জন আ*হত হয়। বেন্টন ট্যারেন্ট নামে ২৮ বছর বয়সী এক অস্ট্রেলীয় নাগরিক ওই হা*মলা চালায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর