,

মাদ্রাসা বোর্ড পাসের হারে এগিয়ে

news-image

অনলাইন ডেস্ক : এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশের ১০টি বোর্ডের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার বেশি। সারাদেশে মোট পাসের হার যেখানে ৭৩.৯৩ শতাংশ, সেখানে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ২৪৩ জন শিক্ষার্থী।

অন্যদিকে, কারিগরি বোর্ডে পাসের হার ৮২.৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৩৬ জন। অন্যদিকে, ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭১.৮৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪১ হাজার ৮০৭ জন।

বুধবার সকাল ১০টায় বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সার-সংক্ষেপ তুলে দেন।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশের ১০টি শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৭৩.৯৩ শতাংশ। এবং জিপিএ-৫ পেয়েছে মোট ৪৭,২৮৬ শিক্ষার্থী

জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এরপর বেলা একটা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর