মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিংবদন্তি পেলের মৃত্যুর গুজব

news-image

স্পোর্টস ডেস্ক : ‘কিংবদন্তি পেলের মৃত্যু। আপনার আত্মার শান্তি কামনা করছি।’ রোববার থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এমনই কিছু পোস্ট। আর তারপর থেকেই শোকস্তব্ধ গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা; কিন্তু নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া এমন খবর আসলে সম্পূর্ণ ভিত্তিহীন। পেলের স্বজনরা বলছেন, তিনি মরেননি, ভালো আছেন।

বাংলাদেশেও সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই গতকাল থেকে ঘুরতে শুরু করেছে, কালো মানিক খ্যাত, ব্রাজিলিয়ান ফুটবল সম্রাট পেলে আর নেই। তিনি মৃত্যু বরণ করেছেন। ফুটবলপ্রেমীরা তার আত্মার শান্তি কামনা করেছেন। কিন্তু আসল খবর খুঁজতে গিয়ে জানা গেলো, তিনি মৃত্যু বরণ করেননি। সোশ্যাল মিডিয়ায় যা ছড়িয়েছে, সেটা ভুয়া।

সোমবারই ফুটবলের জাদুকরের পক্ষ থেকে তার এক প্রতিনিধি মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, ‘পেলে বেঁচে আছেন এবং ভাল আছেন। তিনি বলেন, ‘যে সেলিব্রিটিদের মৃত্যুর ভুয়া খবর রটে যায়, তাদের মধ্যে পেলেও ঢুকে পড়লেন; কিন্তু তিনি বেঁচে আছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন। ইন্টারনেটে ঘুরতে থাকা খবরগুলিতে কেউ কান দেবেন না।’ পেলের প্রতিনিধির কথায় ফুটবলভক্ত তথা ক্রীড়ামহলে আপাতত স্বস্তি ফিরে এসেছে।

গত এপ্রিল মাসেও একবার এমনই খবর রটে গিয়েছিল যে পেলে আর নেই। ওই সময় মূত্রনালিতে সংক্রমণ নিয়ে পেলেকে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখনই জানা যায়, পেলের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এরপরই খবর ছড়িয়ে পড়ে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৭৮ বছরের ফুটবল সম্রাট।

অনেক সংবাদমাধ্যম তো সেউ গুজব বিশ্বাস করে তাদের শিরোনামেও তুলে এনেছেন পেলের মৃত্যুর সংবাদ; কিন্তু পরে সংবাদমাধ্যমকে স্বয়ং পেলে প্যারিসের হাসপাতাল থেকে বার্তা দেন, ‘অ্যান্টিবায়োটিক ভাল কাজ করছে। আগের তুলনায় এখন আমি অনেক সুস্থ।’ এবার আবারও একই খবর ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন বিশ্বব্যাপি ছড়িয়ে-ছিটিয়ে থাকা তার অগণিত ভক্ত।

ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। তার একুশ বছরের ক্যারিয়ারে ১ হাজার ৩৬৩টি ম্যাচে ১,২৮১টি গোল করেছেন। এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯১ ম্যাচে করেন ৭৭টি গোল।

১৯৭০ সালে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে ফিফা গোল্ডেন বল পুরস্কারও জেতেন তিনি। তবে বেশ কয়েকবছর ধরেই শরীর ভাল যাচ্ছে না পেলের। ২০১৫ সালে স্নায়ুর সমস্যায় মেরুদণ্ডে অস্ত্রোপচারও করা হয় তার। কিডনি ও প্রস্টেটের সমস্যা নিয়ে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন ফুটবলের কিংবদন্তি। ২০১৭ সালের ডিসেম্বরে মস্কোয় রাশিয়া বিশ্বকাপের এক অনুষ্ঠানে হুইলচেয়ারে বসা অবস্থাতেই দেখা গিয়েছিল তাকে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক