,

চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে এগিয়ে এলেন শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। কিছুদিন আগেই তিনি তার প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস থেকে নতুন চারটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে শুরু হয়েছে ছবির কাজ।

সেসময় শাকিব আরও জানান, এখন থেকে নিয়মিত তার প্রতিষ্ঠান থেকে নতুন ছবি নির্মাণ করা হবে। এবার নতুন উদ্যোগ নিয়েছেন শাকিব খান। দুই শতাধিক প্রেক্ষাগৃহে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বসানো হচ্ছে অত্যাধুনিক প্রজেকশন মেশিন।

তিনি বলেন, ‘ব্যবসায়িক ভাবনা থেকে নয়, দায়বদ্ধতা থেকে এটা করছি। দুর্বল প্রজেকশন মেশিনের কারণে দর্শক ছবি দেখে আনন্দ পায় না। ছবির কোয়ালিটিও পাওয়া যায় না।’

এদিকে, গতকাল থেকে শুরু হয়েছে শাকিব খান অভিনীত ‘বীর’ ছবির শুটিং। এটি কাজী হায়াৎ পরিচালিত ৫০তম ছবি। পাশাপাশি সম্প্রতি তিনি শেষ করেছেন ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির শুটিং। জাকির হোসেন রাজুর পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন বুবলী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর