,

রোমাঞ্চিত জ্যাকুলিন

news-image

বিনোদন ডেস্ক : কদিন আগেই ওয়েবভিত্তিক একটি ছবিতে নাম লিখিয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। সম্প্রতি এর শুটিং শুরু হয়েছে। নতুন এ পথচলা নিয়ে দারুণ রোমাঞ্চিত ‘মার্ডার ২’ তারকা। বললেন, ‘প্রস্তাব পেয়েই রাজি হয়ে গিয়েছিলাম। ওয়েব একটা অসাধারণ জায়গা। আমাদের এই প্ল্যাটফর্মে চলে যাওয়ার কোনো বিকল্প নেই।’

ভবিষ্যতে ওয়েবভিত্তিক ছবিতেই দেখা যাবে? এমন প্রশ্নে জ্যাকুলিন বলেন, ‘কী করব- সেটা নির্ভর করবে বিষয়বস্তুর ওপর। গত দুই বছর বলিউডের অবস্থা এতটাই টালমাটাল ছিল যে, এই প্ল্যাটফর্মটাকে খুব গুরুত্বের সঙ্গে নেওয়া ছাড়া উপায় ছিল না। সুতরাং নাটক হোক, চলচ্চিত্র হোক কিংবা ওয়েব সিরিজ- আমার কাছে প্ল্যাটফর্ম নয়, বিষয়বস্তুই আসল।

ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের এগিয়ে যেতে খুব সাহায্য করবে। আর এই সময়টাই চলচ্চিত্রকার ও অভিনেতাদের জন্য দারুণ একটা সময়।’ বাণিজ্যিক ঘরানার শিল্পী হয়ে বিষয়বস্তু বিবেচনা করে এগোলে পেছনে পড়ে যাবেন না? এ প্রশ্নে জ্যাকুলিন বলেন, ‘আমি কখনো বাণিজ্যিক ধারার বাইরে কাজ করিনি। আজকের এই অবস্থানে এসেছি বাণিজ্যিক ঘরানার কাজ করার কারণেই।

বাণিজ্যিক ছবির সঙ্গে থাকতেই আমি বেশি পছন্দ করি। এ জন্যই দারুণ সব শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমার। কিন্তু এখন একটু ভারসাম্য রেখে কাজ করতে চাই। শুধু এই একটি ঘরানার ছবি করলে আমি এগোতে পারব না। বাণিজ্যিক ছবির পাশাপাশি অন্য ধরনের ছবিও করতে চাই।’ সূত্র : হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর