,

বাইক না পেয়ে নববধূকে ২৪ ঘণ্টার মধ্যে তালাক

news-image

অনলাইন ডেস্ক : হিন্দু রীতিতে মেয়ের বিয়েতে জামাইকে যৌতুক দিতে হয়। বিয়ের আগে ছেলেপক্ষ আর মেয়েপক্ষ মিলে ঠিক করে নেন বিয়েতে কী কী দিতে হবে। রীতি অনুযায়ী, বিয়েতে মেয়ের বাবা পাত্রপক্ষের সব চাহিদা পূরণ করলেও বাকি ছিল শুধু মোটরবাইকটা।আর তাতেই চটে গেলেন পাত্র। বিয়ের ২৪ ঘণ্টা না পেরোতেই নববধূকে তালাক দিলেন তিনি।ভারতের উত্তরপ্রদেশের বরাবাঙ্কিতে ঘটেছে এই ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যৌতুক বাবদ পাত্রকে নতুন বাইক দিতে পারেনি পাত্রীর পরিবার। সেই কারণে বিয়ে করার ২৪ ঘণ্টার মধ্যে নববধূকে তিন তালাক দিলেন তিনি।

এর পর থানায় অভিযোগ করেন পাত্রীর বাবা। থানায় লিখিত অভিযোগে তিনি জানান, যৌতুকের তালিকা অনুযায়ী পাওনা সমস্তটাই মিটিয়েছেন। বাদ গেছে শুধু বাইকটা।

তিনি বলেন, একটু সামলে নিয়ে পরে বাইক কিনে দেবেন বলে পাত্রপক্ষকে আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু পাত্রের তাত মন গলেনি। তাই বিয়ের ২৪ ঘণ্টার মধ্যে মেয়েকে তিন তালাক দেন।

এদিকে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় পাত্রের সঙ্গে তার পরিবারের বিরুদ্ধেও পুলিশ মামলা করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর