,

এইচএসসির ফল প্রকাশ, বেড়েছে পাশের হার ও জিপিএ-৫

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশ করা হয়েছে। এবার সারা দেশে পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন।

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৫৪৩ জন। এ ছাড়া কারিগরি বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৬২ শতাংশ।

সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এর পর সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা তাদের স্ব স্ব বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

এর পর দুপুর সাড়ে ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ফলের তথ্য-উপাত্ত তুলে ধরবেন। দুপুর ১টা থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে মোবাইল ফোনে এসএমএস, বোর্ডের ওয়েবসাইটে এবং স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে।

এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা গত ১ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়। ১২-২১ মে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। এ পরীক্ষায় ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর