সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে টেকনাফের হ্নীলার জাদিমুড়া শিকলপাড়া নাফনদীর তীর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১টি এলজি, ৩টি তাজা গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন, চাঁদপুরের দক্ষিণ মতলব চরমুকুন্দীর রেজওয়ান সওদাগরের ছেলে আসমাউল সওদাগর (৩৫) ও যশোর কোতোয়ালির বসুন্দিয়ার বাসিন্দা জব্বার আলীর ছেলে বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার অধিবাসী জাবেদ মিয়া (৩৪)।

গোলাগুলিতে বিজিবির ৩ সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেছেন টেকনাফ ২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল ফয়সাল হাসান খান।

টেকনাফ ২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, মঙ্গলবার দিনগত রাতে জাদিমুড়ার শিকলপাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান আসছে এমন খবরে দমদমিয়া বিওপির সদস্যরা অভিযান চালায়। মঙ্গলবার ভোরে নাফনদী পার হয়ে কিছু লোক এপারে উঠলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি চালায়।

আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। ৫-৬ মিনিট গুলি বিনিময়ের পর তারা পিছু হটলে ঘটনাস্থল থেকে ২ জনের গুলিবিদ্ধ দেহ পাওয়া যায়। এ সময় ১টি এলজি, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, তাদের পকেটে থাকা কাগজে তাদের পরিচয় মেলে। মরদেহগুলো উদ্ধার করে পুলিশকে দেয়া হয়। পুলিশ মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নিয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক