,

বুড়িগঙ্গার উচ্ছেদ ঠেকাতে ধর্মীয় বর্ম ব্যবহার!

news-image

বুড়িগঙ্গা নদীর তীরের উচ্ছেদ ঠেকাতে ধর্মীয় আচারকে বর্ম করছে ভবন মালিক। অব্যাহত উচ্ছেদ অভিযান রুখে দিতে একের পর এক কৌশল দেখিয়ে চলেছেন দখলদাররা। এবার তবে তাতে সফল হতে পারেননি তিনি। দখল করা জায়গায় গড়ে তোলা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে উচ্ছেদ অভিযানে। আজ মঙ্গলবার বিআইডব্লিউটিএ নদীর পোস্তগোলা ব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে। সেখানেই দেখা মেলে এমন ওই চিত্র।

ছয়তলা একটি ভবনের সামনে লেখা মহিলা কবর জিয়ারতের স্থান। মহিলাদের কোরআন পড়ার স্থান। এরপর ভবন মালিক লিখে রেখেছেন ‘লাশ গোসল করানো হয়’। কিন্তু উচ্ছেদ চালাতে গিয়ে বের হয়ে আসে আসল চিত্র। মহিলাদের কবর জিয়ারত, কোরআন পড়া এবং লাশ গোসল করানোর জায়গা হিসেবে ভবনের যে অংশকে পরিচয় করানোর চেষ্টা চলছিল তা মূলত একটি গোডাউল।

ভবনের ওই অংশটি ভাঙার পর দেখা গেল সেখানে উল্লিখিত লেখার কোনো আলামত নেই। বরং সেটি ওই ভবনের পুরনো মালামালে ঠাঁসা। পরে নদীর জায়গায় অবৈধভাবে গড়ে তোলা ভবনটি গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর