সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পীর না ধরলে কি জান্নাতে যাওয়া যাবে না?

news-image

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৫৯৫তম পর্বে পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে কি না, সে বিষয়ে জুরাইন থেকে টেলিফোনের মাধ্যমে জানতে চেয়েছেন উম্মে সালমা। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন: পীর না ধরলে কি জান্নাতে যাওয়া যাবে না?-উত্তর: প্রথমত, পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না—এ বক্তব্য কোরআন-হাদিস অথবা সাহাবিদের বক্তব্য অথবা সুফে সালেহিনদের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি; বরং এটি একবারেই ভিত্তিহীন একটি বক্তব্য।

দ্বিতীয়ত, জান্নাতের পথে যাওয়ার জন্য কি পীরের কোনো সহযোগিতার প্রয়োজন আছে? পীর নিজেও তো তাঁর জান্নাতের ব্যাপারে নিশ্চিত নন। যাঁর নিজের জান্নাতে যাওয়ার ব্যাপারে নিশ্চয়তা নেই, তিনি অন্যকে কীভাবে জান্নাতে নেবেন। তৃতীয়ত হলো, পীর ধরার বিষয়টি ইসলামী শরিয়তের মধ্যে নতুন আবিষ্কৃত বিষয়। যদি এ বিষয়টি এত গুরুত্বপূর্ণ হতো, নাজাতের বিষয় হতো, জান্নাত লাভ করার বিষয় হতো, তাহলে রাসুল (সা.) এর দিকনির্দেশনা দিতেন।

সুতরাং এটি একটি বেদাত কাজ। এর মাধ্যমে জান্নাত লাভ করা তো দূরের কথা, বরং এটি গর্হিত কাজ হওয়ার কারণে জান্নাতের পথ নয়, এটি জাহান্নামের পথ হিসেবে আখ্যায়িত হবে। রাসুল (সা.) হাদিসের মধ্যে বলেছেন, ‘প্রত্যেক বেদাতই মূলত বিভ্রান্তি আর প্রত্যেক বিভ্রান্তি জাহান্নামে যাওয়ার কারণ।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক