,

রংপুর সিটি মেয়র মোস্তফার কৃতজ্ঞতা

news-image

রংপুর ব্যুরো : জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক প্রেসিডেন্ট, সাবেক সেনাবাহিনীর প্রধান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ এমপি মহোদয়ের জানাযা এবং জানাযা পরবর্তী দাফন রংপুরের পল্লীনিবাসে সুষ্ঠু ও সুন্দরভাবে হওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসিডিয়াম সদস্য, মহানগর সভাপতি ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

এক কৃতজ্ঞতা বার্তায় তিনি জানান, পুরো প্রক্রিয়াটি সুসম্পন্ন করতে রংপুসহ উত্তরাঞ্চলের এরশাদভক্ত সাধারণ মানুষ, জাতীয় পার্টির নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি, সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী, সাংবাদিক, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সদস্যসহ সবাই যেভাবে সহযোগিতা করেছেন, তাতে আমি সামান্য একজন মানুষ হিসেবে চিরঋনী হয়ে থাকবো। আপনাদের সবার সহযোগিতা না পেলে কোনভাবেই উন্নয়ন, অগ্রগতি, পরমত সহিষ্ণু রাজনীতির চেতনার বাতিঘর, আমার রাজনৈতিক পিতা দেশ বিদেশে সমাদৃত অবিসংবাদিক ও কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব হুসেইন মুহম্মদ এরশাদের সমাধি রংপুরে দেয়া সম্ভব হতো না। আপনাদের এই ঋণ আমি কখনই শুধতে পাবো না।

কৃতজ্ঞতা বার্তায় মেয়র বলেন, আপনাদের সহযোগিতার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই। তবুও কৃতজ্ঞ হয়ে এতটুকু বলতে চাই, ভালোবাসা, স্বচ্ছতা, জবাবদিহীতা নিয়ে আপনাদের সবার পাশে আমাকে আমৃত্যু থাকার সুযোগ করে দিবেন। পরিশেষে আমার রাজনৈতিক পিতার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন সেই দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর