সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজদিখানে গুলি করে শ্রমিককে হত্যা

news-image

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইসমাইল মোল্লার গুলিতে ঠিকাদার ওবায়দুল ইসলামের (৩২) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদী গ্রামে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ইসমাইল মোল্লার স্ত্রী বেবী আক্তারকে আটক করেছে । ঘটনার পর থেকেই ইসমাইল মোল্লা পলাতক। ওবায়দুল কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার বজ্্রাদিয়ারখাতা গ্রামের মৃত মুনসার আলীর ছেলে। ইসমাইল মোল্লা ঢাকা তেজগাঁও থানার ২৬ নং ওয়ার্ড কমিশনার শামিম হাসান মোল্লার ভাতিজা।

ঠিকাদার ওবায়দুলের গালের নিচে গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করে।তবে কি কারনে তাকে গুলি করে হত্যা করা হয়েছে তা এখনো পুলিশ জানাতে পারেনি । গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথেই মারা যায়। ওবায়দুল প্রায় ৬ মাস ধরে ঢাকা উত্তরের তেজগাও থানার ২৬ নং ওয়ার্ড কমিশনার শামীম হাসান মোল্লার নিজ গ্রামের বাড়ী উপজেলার শিয়ালদীতে ইমারত নির্মাণ কাজ করে আসছে। সোমবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে শামীম হাসান মোল্লার ভাতিজা ইসমাইল মোল্লা ওই নির্মান ঠিকাদারকে ১ রাউন্ড গুলি করলে গুরুতর আহত ওবায়দুল ইসলামকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যায় । ঘটনার সময় ওয়ার্ড কমিশনার শামীম হাসান মোল্লা তার নিজ বাড়ীতেই অবস্থান করছিলেন বলেও পুলিশ জানায় ।

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো.মোস্তাফিজুর রহমান বলেন, তেজগাঁও থানা ২৬ নং ওয়ার্ড কমিশনার শামীম হাসান মোল্লার গ্রামের বাড়ির ঠিকাদার ওবায়দুলকে গুলি করে তারই ভাতিজা ইসমাইল মোল্লা। ইসমাইল এবং পিস্তল উদ্ধারের চেষ্টা চলছে । আশা করি খুব শীঘ্রই হত্যার রহস্য বের হবে । এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক