,

কলাপাড়ায় শিক্ষকদের নিয়ে মতবিনিময় : স্কুল ক্যাম্পাসে শিক্ষকরা ধুমপান করতে পারবে না

news-image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : “স্কুল ক্যাম্পাসে কোন শিক্ষক ধুমপান করতে পারবে না, শিক্ষার্থীদের বিদ্যালয়ে বাধ্যতামূলক ইউনিফর্ম পড়তে হবে এবং মোটরসাইকেল নিয়ে প্রবেশ করতে পারবে না” শিক্ষা মন্ত্রনালয়ের এমন বহু নির্দেশনা সংক্রান্ত পরিপত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অবগত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ হল রুমে মাধ্যমিক শিক্ষার মানউন্নয়ন ও শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক সাম্প্রতিক জারিকৃত পরিপত্রসমূহ বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান খানের সঞ্চালনায় সভায় উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৭টি মাদরাসার প্রধানরা উপস্থিত ছিলেন। বর্তমান সরকারের এসডিজি-৪ বাস্তবায়নের লক্ষ্যে সরকারি জারিকৃত পরিপত্র অনুযায়ী প্রতিদিন বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও সপ্তাহে একদিন বিদ্যালয়ের আঙ্গিনা পরিস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসের মধ্যে পান, সিগারেট ও পলিথিন প্যাকেট জাতীয় খাবার বিক্রি বন্ধের ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর