,

মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কলাপাড়ায় ইউপিসদস্য ও যুবলীগ নেতা জখম

news-image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় কালভার্টে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য বাবুল গাজী ও ইউনিয়ন যুবলীগ নেতা ফারুক হাওলাদার গুরুতর জখম হয়েছে।

তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ফারুক হাওলাদার অবস্থা সংকটপন্ন হওয়ায় প্রাথমিকচিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামে।

আহতদের সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের খাঁজুর তলা কালভার্টে জাল পেতে কেন্দ্র করে একই এলাকার সোহেল আকন ও মিরাজ আকন সাথে ইউনিয়ন যুবলীগ নেতা ফারুক হাওলাদারের বাকবিতন্ডা হয়। এক পর্যায় তারা সংর্ঘষে জড়িয়ে পরে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ইউপিসদস্য বাবুল গাজী ও ইউনিয়ন যুবলীগ নেতা ফারুক হাওলাদার গুরুতর জখম হয়।

এ ব্যাপারে মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর