রিফাত শরীফকে প্রকাশ্যে কু*পিয়ে হ*ত্যায় মিন্নি জড়িত: পুলিশ
বরগুনায় রিফাত শরীফ হ*ত্যায় স্ত্রী মিন্নিকে গ্রে*ফতার করেছে পুলিশ। আজ দিনে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাতে গ্রে*ফতার করা হয়। সকালে বরগুনার বাসা থেকে মিন্নি ও তার বাবাকে নিয়ে যায় পুলিশ। পরে রাতে মিন্নিকে গ্রে*ফতার দেখানো হয়। এর আগে, বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হ*ত্যা মা*মলার বাদি নিহত রিফাত শরীফের বাবা দুলাল শরীফ ও মা*মলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নি পরস্পর দোষারোপ করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।
একই সময়ে ব*ন্দুকয*দ্ধে নি*হত নয়ন ব*ন্ডের মা শাহিদা বেগমও মিন্নিকে জড়িয়ে বিবৃতি দেওয়ায় রিফাত হ*ত্যার ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়। পুলিশ সুপার মারুফ হোসেন জানান, সকাল সাড়ে নয়টার পর তার বাসা থেকে তাকে থানায় নিয়ে আসা হয়। দিনভর জিজ্ঞাসাবাদে রিফাত হ*ত্যায় তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এরপরই তাকে গ্রে*ফতার দেখানো হয়। আগামীকাল তাকে আদালতে হাজির করে পরবর্তী আইনি পদক্ষেপগুলো গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
এদিকে গ্রে*ফতারের পর জেলা পুলিশ সুপার (এসবি) একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠান। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২৬ জুন রিফাত শরীফকে প্রকাশ্যে কু*পিয়ে হ*ত্যার পর এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৭ আ*সামিকে গ্রে*ফতার করে। এর মধ্যে নয়ন ব*ন্ড ব*ন্দুকযু*দ্ধে নি*হত হয়। এছাড়া আরো ৭ জনকে সন্দেভাজন হিসেবে গ্রে*ফতার করা হয়। মা*মলার মূল রহস্য উদঘাটন ও সুষ্ঠু তদন্তের জন্য এ মা*মলার ১ নং সাক্ষী আয়শা সিদ্দিকা মিন্নি (২০)কে ডেকে এনে মা*মলার ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করা হয়।
তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও সুদীর্ঘ সময় যাবৎ প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা ও বিশ্লেষণ পূর্বক হ*ত্যাকা*ণ্ডের সাথে তাদের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় মা*মলার মূল রহস্য উদঘাটন এবং সুষ্ঠু তদন্তের নিমিত্তে আয়শা সিদ্দিকা মিন্নি রাত ৯টায় গ্রে*ফতার করা হয়।










