,

গীতার সংলাপ বলার পর আল্লাহ নাম নিয়ে জিৎ বললেন ভারতে আমরা দুটোই সমানভাবে বলে থাকি!

news-image

ভারতে ধর্ম ও জাতপাতের সহিংসতা বেড়েই চলেছে। ধর্মীয় ও জাতিগত বিদ্বেষমূলক অপরাধের হার ভয়বাহ আকার ধারণ করেছে। আর তাই দেশটিতে সবার আগে প্রয়োজন ধর্মীয় সহনশীলতা। সেই জন্য সবাই এই বিষয়ে সরব ভূমিকা পালন করছেন। সিনেমাও সেই মেসেজ দিচ্ছে বারবার। অভিনেতা জিতের ছবির ডাবিংয়েও মিলল তারই আভাস। স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে জিতের পরের ছবি ‘প্যান্থার’। আর সে কারণেই জোরকদমে চলছে পোস্ট প্রোডাকশন। এদিন সেই ভিডিও পোস্ট করলেন জিৎ।

অর্নগল বলে চললেন ছবির লম্বা সংলাপ। আসলে ডাবিং করছিলেন তিনি। যেখানে আন্ডারকভার এজেন্ট গীতার সংলাপ বলার পর আল্লাহ নাম নিয়ে বলছেন আমরা দুটোই সমানভাবে বলে থাকি। এটাই ভারতের সংস্কৃতি। এর থেকেই প্রমাণ মিলছে স্বাধীনতা দিবসের দিন অন্যরূপে দেখা যাবে নায়ককে।

অংশুমান প্রত্যুষের পরিচালনায় জিতের পরের ছবি ‘প্যান্থার’। সেখানে একজন আন্ডারকভার এজেন্টের ভূমিকায় নায়ক। ২৬/১১- এর স্মৃতি ভারতের মননে এখনও উজ্জ্বল। এবার সেই ঘটনারই মিল পাওয়া গেল জিতের নতুন ছবির টিজারে। প্রথমেই হোটেলে বিস্ফোরণের দৃশ্য দিয়ে শুরু হয়, তারপরেই ঘটনার ঘনঘটা জানিয়ে দেয় মূলত দেশের স্বার্থেই মোতায়েন রয়েছে ‘প্যান্থার’।

প্যান্থারের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অংশুমান ও পরমপ্রীত। আর ক্যামেরার পিছনের দায়িত্বে রম্যদীপ সাহা। মুম্বাইয়ে একটি বোম্ব ব্লাস্টের ঘটনা থেকেই শুরু হবে কাহিনি। জিৎ ছাড়াও ‘প্যান্থার’-এ দেখা যাবে কাঞ্চন মল্লিক, সুদীপ মুখোপাধ্যায়। নেতিবাচক ভূমিকায় রয়েছেন সৌরভ চক্রবর্তী। ১৪ অগাস্ট মুক্তি পেতে চলেছে ‘প্যান্থার’। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর