মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন এরশাদ

news-image

অবশেষে রংপুরে পল্লী নিবাসেই চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার বিকেলে ৫টা ৪৪ মিনিটে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।সাবেক এ রাষ্ট্রপতিকে দাফন করার আগে বিকেল ৫টা ৪১ মিনিটে তার প্রতি শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এর আগে এরশাদের দাফন করার স্থান নিয়ে নানামুখী বিতর্ক শুরু হয়। অবশেষে মঙ্গলবার রংপুরে এরশাদের চতুর্থ ও শেষ জানাজার পর জাতীয় পার্টির পক্ষ থেকে নিজ বাসভবন পল্লী নিবাসেই এরশাদকে দাফন করার বিষয়টি চূড়ান্ত করা হয়।

জাতীয় পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুরের মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে রংপুরেই এইচএম এরশাদকে দাফন করার অনুমতি দিয়েছেন বেগম রওশন এরশাদ। পাশে রওশন এরশাদের জন্য কবরের জায়গা রাখার অনুরোধও করেছেন তিনি। প্রসঙ্গত, রোববার ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এরশাদ।

মৃত্যুর বেশ কিছুদিন আগে পূর্বে নিজের শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন সাবেক এই ক্ষমতাধর রাষ্ট্রপতি। তবে কি ছিল তার সেই শেষ ইচ্ছা! মৃত্যুর আগে জাতীয় পার্টিকে আরেকবার ক্ষমতায় দেখার ইচ্ছার কথা বলেছিলেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তিনি নেতাকর্মীদের কাছে বলেছিলেন, ‘পার্টিকে ক্ষমতায় দেখা আমার একমাত্র শেষ ইচ্ছা। তোমরা নেতাকর্মীরা আমার মৃত্যুর আগে জাতীয় পার্টিকে ক্ষমতায় এনে দিবা। এটাই আমার শেষ ইচ্ছা।’

মৃত্যুর পূর্বে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধও রাখতে চেয়েছিলেন প্রয়াত এই দলীয় প্রধান। দলকে ঐক্যবদ্ধ রেখে ক্ষমতায় বসে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চেয়েছিলেন সাবেক এই স্বৈরশাসক। নির্বাচনি জনসভায় তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেছিলেন, ‘নির্বাচনে জয় নিশ্চিত করতে হলে প্রতিটি জেলা, থানা ও ইউনিয়নে অতিদ্রুত সফল কমিটি ঘোষণা করতে হবে। তোমাদের (তৃণমূল) কাছে আমার একটাই চাওয়া- পার্টিকে ক্ষমতায় নাও। নিজেদের মধ্যে ঐক্য জোরালো করে মানুষের কাছে ছুটে যাও। আমাদের শাসন আমলের কথা সবার কাছে পৌঁছে দাও।’

তবে নিজের সেই শেষ স্বপ্নটা আর পূরণ করে যেতে পারলেন না সাবেক এই রাষ্ট্রপতি। জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখার সেই স্বপ্নকে স্বপ্ন রেখেই পৃথিবী থেকে বিদায় নিলেন ৮০’র দশকের এই স্বৈরশাসক।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক