,

দুই মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড শতাধিক বাড়িঘর

news-image

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় মাত্র দুই থেকে চার মিনিটের ঝড়ের তাণ্ডবে শতাধিক বাড়ি-ঘরসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান লণ্ডভণ্ড হয়ে গেছে।এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তালা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, মহিলা কলেজ, তালা সরকারি মডেল প্রাইমারি স্কুল, শহীদ জিয়া স্কুল ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান।

এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তালা ফাজিল ডিগ্রি মাদ্রাসার। প্রতিষ্ঠানটির ৩টি প্রশাসনিক ভবনের পাশাপাশি টিন শেড উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাডেমিক ভবনের ৪টি কক্ষ। এছাড়া ১টি ল্যাপটপ, ৫ টি ডেস্কটপ কম্পিউটার, ২টি প্রিন্টারসহ অফিসের কাগজপত্র ও আসবাবপত্র নষ্ট হয়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে পশ্চিম দিক থেকে পূর্ব দিক দিয়ে বয়ে যাওয়া মাত্র ২ থেকে ৪ মিনিটের টর্নেডোর আঘাতে তালার সদর ইউনিয়নের বেশ কিছু শিক্ষা-প্রতিষ্ঠানসহ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায়। বারুইহাটি গ্রামের আরশাফ আলীর পোল্ট্রিফার্ম ঝড়ে উল্টে ১৩শ মুরগি মারাগেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর