,

৭১ বছরের দাম্পত্য জীবন শেষে একই দিনে স্বামী-স্ত্রীর মৃ*ত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সম্পর্ক নাকি বোঝাপড়ার ব্যাপার। তাই বলে একইদিনে প্রেমিক-প্রেমিকা মৃ*ত্যুবরণ করবেন এটা অনেকটা বিরল ঘটনা। আর প্রেমিক যুগল যদি ৭১ বছরের দাম্পত্য জীবন কাটানোর পর একইদিনে মারা যান তাহলে তো সেটা আরও আশ্চর্যের। কিন্তু যুক্তরাষ্ট্রে সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যা আপনার মনকে শীতল এবং একইসঙ্গে উষ্ণ করে তুলবে।

যুক্তরাষ্ট্রের দম্পতি হারবার্ট ডিলেইগলি এবং ম্যারিলিন ফ্রান্সিস ডিলেইগলি। স্বামীর বয়স ৯৪ আর স্ত্রীর ৮৮ বছর। গত শুক্রবার এই দম্পতি একই দিনে মারা গেছেন। এই মৃ*ত্যুর মধ্য দিয়ে তাদের দীর্ঘ আট দশকের দাম্পত্য জীবনের অবসান হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, আজ থেকে ৭২ বছর আগে একটি কফিশপে তাদের পরিচয়। এক বছর প্রেম করার পর বিয়ে করেন তারা। টানা ৭১ বছর দাম্পত্য জীবন কাটানোর পর একইদিনে তারা মৃ*ত্যুবরণ করেছেন।

২০১৮ সালে সিএনএনে দেয়া এক স্বাক্ষাতকারে স্বামী হারবার্ট ডিলেইগলি বলেন, ‘ফ্রান্সিস (তার স্ত্রী) ভার্জিনিয়ার ওয়ানসবোরোর একটি ছোট্ট কফিশপে কাজ করতো। আমি তাকে একদিন দেখি। তারপর থেকে আমি তাকে দেখার জন্যই সেখানে যেতাম। শেষে একদিন আমি তাকে বললাম যদি তার সুযোগ হয় তাহলে বাইরে কোথাও একটু সময় কাটাতে চাই।’

সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ওই দম্পতি জানান, হারবার্ট সাহস করে যেদিন ফ্রান্সিসকে ওই কথা বলেন সেদিন কিছু না হলেও তার কয়েকদিন পর তারা সিনেমা দেখতে যায়। আর এর মাধ্যমে শুরু হয় তাদের প্রেম। এক বছর প্রেম করার পর একদিন হারবার্ট বিয়ের প্রস্তাব দিলে রাজি হয় ফ্রান্সিস।

তারপর থেকেই একসঙ্গে তারা। গত শুক্রবার ওই দম্পতি মারা যায়। তবে টানা ৭১ বছর একসাথে থাকার পর একইদিনে মৃ*ত্যু হলেও সময়টা ছিল ভিন্ন। স্ত্রী ফ্রান্সিস মারা যাওয়ার ঠিক বারো ঘন্টা পর স্বামী হারবার্টও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বাভাবিকভাবেই তাদের মৃ*ত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্বামী হারবার্টের সঙ্গে ছয় বছর জার্মানিতে ছিলেন ফ্রান্সিস। এ ছাড়া তার স্বামী হারবার্ট কোরিয়া এবং ভিয়েতনামেও মার্কিন সেনা হিসেবে নিয়োজিত ছিলেন। টানা ২২ বছরের সামরিক জীবন শেষে অবসর নেন তিনি।

হারবার্ট-ফ্রান্সিস দম্পতি ছয়টি সন্তান রেখে গেছেন। তাদের নাতি-নাতনি আছে ১৬ জন। এ ছাড়া তাদের সন্তানদেরও নাতি-নাতনি আছে ২৫ জন। আর এই দম্পতির যে নাতি-নাতনি আছে তাদেরও তিনজন নাতি-নাতনি আছে। সোমবার তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর