মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালমুড়ি বিক্রেতাকে রুমে এনে পেটালেন শিক্ষক

news-image

জেলা প্রতিনিধিঃ কলেজ ক্যাম্পাসে ঝালমুড়ি বিক্রি করায় বিক্রেতা ফজলু মল্লিককে পিটিয়ে আহত করেছেন এক শিক্ষক। সোমবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ওই শিক্ষকের নাম আহ্সান কবীর রানা। তিনি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান। এর আগে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।

এ দিকে নিরপরাধ ব্যক্তিকে পিটিয়ে আহতের ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় ও সাধারণ শিক্ষার্থীরা। তারা ওই শিক্ষকের বিচার দাবি করেছেন। ঘটনার পর কলেজ ক্যাম্পাসে দেখা যায় ঝালমুড়ি বিক্রেতা ফজলু মল্লিকের পা থেকে ঘাড় পর্যন্ত সারা জায়গায় লাঠির আঘাতের চিহ্ন, রক্ত ঝরছে।

শিক্ষার্থীরা জানান, দুপুর ১২টার দিকে জাহিদ ও সালাম নামের দুই কর্মচারী এসে ঝালমুড়ি বিক্রেতা ফজলু মামাকে অফিসে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর দেখি ফজলু মামা কাঁদতে কাঁদতে অফিস থেকে বেরিয়ে আসছে। পরে দেখি তার পুরো শরীরে লাঠির আঘাতের চিহ্ন। স্যার যেভাবে ঝালমুড়ি বিক্রেতাকে পিটিয়েছেন এভাবে একজন চোরকেও মানুষ পেটায় না। এই ফজলু মামা সারাদিন ঝালমুড়ি বিক্রি করে আর সন্ধ্যায় সব কাগজ কুড়িয়ে পুড়িয়ে ফেলে।

ফজলু মল্লিক বলেন, ‘আমি ৮ বছর ক্যাম্পাসে ঝালমুড়ি বিক্রয় করি। প্রতিদিনের মতো আজও ঝালমুড়ি বিক্রি করতে এসেছিলাম। হঠাৎ রানা স্যার আমাকে ডেকে তার রুমে নিয়ে লাঠি দিয়ে পিটিয়েছে। সে সময় আমাকে মারছেন কেন জিজ্ঞাসা করায় আরও বেশি মারধর করে রানা স্যার।’

ঘটনার পর ফজলু মল্লিকের পরিবার চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ঝালমুড়ি বিক্রেতা ফজলু মল্লিক কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার আকবর মল্লিকের ছেলে।উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আহ্সান কবীর রানা বলেন, ‘আমরা ক্যাম্পাস এরিয়া বহিরাগতমুক্ত করার চেষ্টা করছি। এতে কারও সঙ্গে একটু আধটু ধাক্কাধাক্কি হতেই পারে।’

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা অভিযোগ করেন রানা স্যার একজন বদ মেজাজি শিক্ষক। তিনি শিক্ষকের ভূমিকায় না থেকে মাস্তানের ভূমিকায় থাকেন। যে কারণে ভয়ে শিক্ষার্থীরা তাকে এড়িয়ে চলে। কিছু জানতে চাওয়ার সাহস পাই না। আড়ালে শিক্ষার্থীরা তাকে মাস্তান স্যার বলে ডাকে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক