সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগের দিনই খু*ন হন আর্চারের ভাই

news-image

ইংল্যান্ডের হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই বাজিমাত দেখান জোফরা আর্চার। অল্প ক’ম্যাচে দলের নির্ভরযোগ্য হয়ে ওঠেন তিনি। এমনকী ফাইনালের দিনও সুপার ওভার তাকে দিয়ে করান ইংলিশ অধিনায়ক মরগ্যান। অর্থাৎ তার কাঁধে দিয়ে দেন বিশাল দায়িত্বভার। বলে দেন, যেভাবে হোক তাকেই বিশ্বকাপ এনে দিতে হবে। আর তা পেরেছেনও আর্চার।

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের এতো আনন্দের মাঝেও যে বুকের ভেতর বড় একটা ব্যথা নিয়ে ঘুরছেন আর্চার, সেটা হয়ত জানতেন না কেউই। ফাইনালের পর আর্চারের বাবা ফ্র্যাঙ্ক দ্যা টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর একদিনের মাথায় আর্চারের কাজিনকে গু*লি করে হ*ত্যা করেছিল দু*র্বৃত্তরা। সেই শোক আড়ালে রেখেই পুরো বিশ্বকাপে খেলেছেন আর্চার।

অন্য দশজন কাজিনের চেয়ে ২৪ বছর বয়সী আশান্তিও ব্ল্যাকম্যান ছিলেন আর্চারের খুব কাছের। দুজনে বেড়ে উঠেছেন একসাথে, অনেক ক্রিকেটও খেলেছেন। ভাই ও প্রিয় বন্ধুর এমন মৃ*ত্যু কিছুতেই মানতে পারছিলেন না তিনি। কিন্তু নিজের শোকটা কখনোই প্রকাশ করেননি আর্চার। বিশ্বকাপ শেষে ২০ উইকেট নিয়ে ইংল্যান্ডের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল তারই।

আর্চারের বাবা জানিয়েছেন, আশান্তিওর মৃ*ত্যুর খবরে ভেঙে পড়েছিলেন আর্চার, ‘তারা দুইজন সমবয়সী ছিল। মারা যাওয়ার আগের দিনও দুইজনের কথা হয়েছে। এমন কাছের মানুষের মৃত্যু আর্চারকে খুব কষ্ট দিয়েছে। কিন্তু সে এই কষ্ট চেপে রেখেই এগিয়ে গেছে। বিশ্বকাপের সময় এটা তাকে করতেই হতো।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান