সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের কথা বলে একাধিকবার লেখিকাকে ধ*র্ষণ করেন জাপার লোটন

news-image

বিয়ের কথা বলে একাধিকবার বিউটি বোডিংয়ে নিয়ে ধ*র্ষণের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটনের (৫৩) বিরুদ্ধে মা*মলা করেছেন এক লেখিকা। ঢাকার এক নম্বর নারী ও শিশু নি*র্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু নাসের মো. জাহাঙ্গীর আলমের আদালতে মা*মলাটি করেন ওই লেখিকা। আদালত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ২৭ জুলাই এ বিষয় প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

ট্রাইব্যুনালের পেশকার তৌয়ব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১১ জুলাই লেখিকা পরিচয় দিয়ে আলমগীর সিকদার লোটনের বিরুদ্ধে একটি পিটিশন মা*মলা (৮৪/১৯) করেছেন ওই নারী। আদালত মা*মলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

মা*মলার অভিযোগে বাদী বলেন, ‘সিকদার অ্যান্ড পাবলিকেশন’ ও ‘আকাশ পাবলিকেশন’র মালিক আ*সামি আলমগীর সিকদার লোটন। অন্যদিকে বাদী একজন লেখিকা হওয়ায় আ*সামির সঙ্গে পরিচয় হয়। বাদী ‘সংগঠক ও সংগঠন’ রাজনৈতিক বইটি লিখতে আ*সামি লোটনের সঙ্গে সহকারী লেখিকা হিসেবে কাজ করেন। পরবর্তী সময়ে আসামির প্রতিষ্ঠান ‘আকাশ পাবলিকেশন’ থেকে প্রকাশিত ‘সময়ের আয়নায় পল্লীবন্ধু’ ছবি অ্যালবামের নির্দেশনা ও অঙ্গসজ্জা হিসেবেও বাদী কাজ করেন। সেই সময় ওই কাজের জন্য বাদী আ*সামির সঙ্গে দেখা করতেন। তখন আ*সামি বাদীকে পেলেই বিভিন্ন ইভটিজিংমূলক কথাবার্তা বলতেন। আ*সামি বাবার বয়সী ভেবে বাদী বিষয়টি এড়িয়ে যেতেন। এছাড়া আ*সামি বিভিন্ন সময় ফোনে, সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাসেঞ্জারে বাদীর কাছে নোংরা ছবি পাঠাতো এবং ভিডিও কলে নোংরা প্রস্তাব দিতো। বাদী কঠোরভাবে প্রতিবাদ করতে পারতেন না, কারণ তাকে কাজের জন্য আ*সামির কাছে যেতে হতো।

চলতি বছরের ১ জানুয়ারি আ*সামি লোটনের জন্মদিন হওয়ায় তার অনুরোধে তিনি রাজধানীর কোতোয়ালি থানাধীন বিউটি বোডিংয়ে আসেন। সেখানে জন্মদিনের কেক কাটার পর আ*সামি বাদীকে বাসায় পৌঁছে দেয়ার কথা বলে গাড়িতে তোলেন। পথে ড্রাইভার ও তার সহযোগীদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে ঘুরতে ঘুরতে রাজধানীর মোহাম্মাদপুর এলাকার একটি নিরিবিলি স্থানে গাড়ি থামিয়ে রাত ৯টার দিকে গাড়িতেই বাদীকে জোরপূর্বক ধ*র্ষণ করেন এবং সে সময় মোবাইল ফোনে কিছু নোংরা ছবি ও ভিডিও ধারণ করেন। এরপর বাসায় পৌঁছে দেয়ার সময় হুমকি দেন, বিষয়টি কাউকে জানালে ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে দেবেন। আ*সামির কাছে নোংরা ছবি ও ভিডিও থাকায় সে বাদীকে ব্ল্যাকমেইল করে। এরপর বিভিন্ন সময় আ*সামির পাবলিকেশন ও বিউটি বোডিংয়ে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

সর্বশেষ গত ৩০ জুন আসামি বাদীকে বিয়ে করবে বলে ডেকে এনে বিউটি বোডিংয়ের দোতলার একটি কক্ষে ধ*র্ষণ করেন। সূত্রঃ জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান