,

শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা, স্কোয়াডে ২ চমক

news-image

শ্রীলঙ্কা সফরের দলে এনামুল হক বিজয় এবং তাইজুল ইসলামকে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিব আল হাসান থাকছেন ছুটিতে। নেতৃত্বে যথারীতি মাশরাফী বিন মোর্ত্তজা। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ১৪ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ২০ জুলাই দেশ ছাড়বে মাশরাফীর দল। তাইজুল এখন ভারতে বিসিবি একাদশের হয়ে খেলছেন। সেখানে প্রথম চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে ৮ উইকেট নেন। সাকিবের পাশাপাশি দলে নেই লিটন দাস। তিনিও ছুটি নিয়েছেন। বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন টুর্নামেন্টে কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া পেসার আবু জায়েদ রাহী।

ওয়ানডের বাংলাদেশ দল: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম এবং এনামুল হক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর