,

ভারতে গরুর মৃত্যুতে গাফিলতির অভিযোগে ৮ সরকারি কর্মকর্তা বরখাস্ত

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ একটি সরকারি অস্থায়ী গোশালায় এক সপ্তাহে ৩৫টি গরু মারা যাওয়ার ঘটনায় রাজ্যের ৮ সরকারি কর্তাকে বরখাস্ত করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনায় শোকজ করা হয়েছে রাজ্যের আরও তিন উচ্চ পদস্থ কর্তাকে।গত সপ্তাহে উত্তরপ্রদেশের কনৌজ জেলায় অনাহারে মারা গিয়েছে প্রায় এক ডজন গরু। এর পরই প্রয়াগরাজের একটি অস্থায়ি গোশালায় মারা গিয়েছে প্রায় ৩৫টি গরু।

এরপরই গবাদিপশুদের প্রতি অযত্ন, কাজে গাফিলতির দায়ে রাজ্যের ৮ সরকারি কর্তাকে বরখাস্ত করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই ঘটনায় জেলা শাসক-সহ তিন কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।কীভাবে এক সপ্তাহের মধ্যে এতগুলো গবাদি পশুর মৃত্যু হল, রবিবার একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জেলা শাসককে ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন আদিত্যনাথ।

জেলা শাসক ভানুচন্দ্র গোস্বামী জানান, বাজ পড়েই এই গরুগুলো মারা গিয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।প্রয়োজনে পশুপালন আইন এবং পশু সুরক্ষা আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর