,

রওশনের জন্য এরশাদের পাশেই কবরের জায়গা রাখা হয়েছে

news-image

অবশেষে রংপুরের পল্লী নিবাসের লিচুবাগানেই এরশাদকে দাফন করা হবে বলে জানিয়েছে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে এরশাদের চতুর্থ জানাজা শেষে তিনি এ ঘোষণা দেন।

জানাজা শেষে মরদেহ নেওয়ার পথে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার অনুসারীরা লাশবাহী গাড়ি আটকে দেন। পরে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এরশাদের দাফন রংপুরে হবে বলে ঘোষণা দেন।

এদিকে রংপুরের মানুষের ভালোবাসায় শ্রদ্ধা রেখে সেখানে এরশাদকে দাফন করার অনুমতি দিয়েছেন বেগম রওশন এরশাদ। এরশাদের পাশে তার জন্যও কবরের জায়গা রাখার অনুরোধ করেছেন সহধর্মিণী রওশন।

প্রসঙ্গত, গত রোববার (১৪ জুলাই) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক এই রাষ্ট্রপতি। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর