,

একসঙ্গে ৩ ভাইবোনকে গলা কেটে শিবলিঙ্গে দেওয়া হলো রক্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নরবলি দেওয়ার প্রবণতা ভারতে নতুন করে ছড়িয়ে পড়েছে। পরিবার কর্তৃক শিশুকে নরবলি দেওয়ার চেষ্টার পর সম্প্রতি তান্ত্রিকের কক্ষে মিলে যুবকের লা*শ। এবার শিবমন্দির চত্বরে মিলেছে গলাকাটা তিন ভাইবোনের ম*রদেহ। সোমবার অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের একটি শিবমন্দির চত্বর থেকে দুই নারীসহ তিনজনের ম*রদেহ উদ্ধার করে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় তাদের এক প্রতিবেদনে জানায়, তিনজনকে একই কায়দায় গলা কেটে হ*ত্যা করা হয়। কিন্তু, কেন এই খু*ন তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। অবশ্য ঘটনার তদন্তকারী পুলিশ ইন্সপেক্টরের দৃঢ় ধারণা, অন্ধবিশ্বাসের বলি ওই তিনজন। কারণ, খু*নের পর শিবলিঙ্গের গায়ে ওই তিনজনের র*ক্ত ছিটানো হয়েছে। খু*ন হওয়া তিনজনকে পুলিশ শনাক্ত করতে সক্ষম হয়েছে। তারা হলেন- শিবরামি রেড্ডি (৭৫), হনুমাম্মা (৭০) ও সত্যলক্ষ্মী (৭১)। সম্পর্কে তারা ভাইবোন।

অনন্তপুরের পুলিশ সুপার বি সত্যবাবু জানান, ওই তিনজনকে গলা কেটে খু*নের পর সেই র*ক্ত ঢেলে শিবের পুজো করা হয়েছে। তবে এই তিন খু*নের পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

কারণ, তিনজনেই একই পরিবারের সদস্য। ফলে, সম্পত্তিগত কারণে বা পারিবারিক শত্রুতার জেরে খু*ন করে পুলিশকে বিভ্রান্ত করতে শিবলিঙ্গে র*ক্ত ঢালা হয়েছে কিনা তদন্তে সেটাও মাথায় রাখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর