,

মিন্নিকে জিজ্ঞাসাবাদ, সংবাদ সম্মেলনে যা বললেন পুলিশ সুপার

news-image

বরগুনায় বহুল আলোচিত রিফাত শরীফ হ*ত্যাকা*ণ্ডের প্রধান সাক্ষী ও নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে পুলিশ লাইনসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে বরগুনা পৌরসভার মাইঠা এলাকার নিজ বাসা থেকে পুলিশ লাইনসে নিয়ে আসা হয় তাকে। পরে, এ বিষয়ে দুপুর ১টার দিকে বরগুনা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন এসপি।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন জানান, রিফাত হ*ত্যা মা*মলায় মিন্নিকে আটক বা গ্রেফতার করা হয়নি। মা*মলার এক নম্বর সাক্ষী সে। তাই তাকে আসামিদের শনাক্ত ও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ লাইনসে নিয়ে আসা হয়েছে।

তবে, মিন্নিকে কতক্ষণ জিজ্ঞাসাবাদ করা হবে সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি। জানা গেছে, জবানবন্দি দেওয়ার জন্য মিন্নির পরিবারের সদস্যদেরও পুলিশ লাইনসে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর