,

ট্রেনের ধাক্কায় নিহত বরসহ ৬ জনের দাফন সম্পন্ন

news-image

জেলা প্রতিনিধিঃ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের নিহত ১০ যাত্রীর মধ্যে বরসহ ৬ জনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাঁতি মাঠে বরযাত্রী আব্দুস সামাদ (৫০), তার ছেলে শাকিল (২০), কালিয়া হরিপুর ঈদগাহ মাঠে বর রাজন শেখ (২২), মামাতো ভাই আলিফ বায়েজিদ (৮), চুনিয়াহাটির ভাষা সেখ(৫৫), সয়াধানগড়া ঈদমাঠে মাইক্রোবাসের হেলপার আব্দুল আহাদ (সুজন) (২১) ও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে চালক স্বাধীনের (৪৫) জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় আশপাশের বিভিন্ন গ্রামের শত শত মানুষ অংশ নেন। এ সময় তাদের মাঝে শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো মৃতদেহগুলো দেখতে শত শত মানুষ ভিড় জমান। জানাজা শেষে বর রাজন শেখ, মামাতো ভাই শিশু আলিফ বায়েজিদ, একই এলাকার চুনিয়াহাটির (কাজীপাড়া) মৃত মহির উদ্দিনের ছেলে ভাষা সেখকে কালিয়া হরিপুর করবস্থান, বরযাত্রী শহরের রামগাতি মহল্লার আব্দুল মতির ছেলে আব্দুস সামাদ, তার ছেলে শাকিল ও শহরের সয়াধানগড়া মহল্লার সুরুত আলীর ছেলে হেলপার আব্দুল আহাদ সুজনকে পৌর রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে কনে উল্লাপাড়া পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত গফুর সেখের মেয়ে সুমাইয়া খাতুন (১৮) ও তার ভাই আশরাফ আলীর স্ত্রী মমতা বেগমের (৩৫) জানাজা বাদ যোহর এনায়েতপুর গুচ্ছগ্রাম ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হতে পারে বলে গেছে।

একই সঙ্গে শহরের দিয়ারধানগড়া মহল্লার আলতাফ হোসেনের ছেলে শরীফুল ইসলাম (২৬) ও রায়গঞ্জ উপজেলার কৃষ্ণদিয়া গ্রামের আলম শেখের ছেলে খোকনের (২৪) জানাজাও বাদ যোহর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সোহাগ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর