,

বনানীতে প্রস্তুত হচ্ছে এরশাদের চির বিদায়ের ঘর

news-image

বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদ ও জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে যুক্ত করেছে অন্য এক মাত্রা। তবে সেই এরশাদ এখন অতীত। ১৪ জুলাই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। শেষবারের মতো আজ রংপুর নেয়া হয়েছে তার মরদেহ। সেখান থেকে আবার ঢাকায় নিয়ে এসে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে এরশাদের মরদেহ। দাফন সম্পন্ন করতে মঙ্গলবার সকাল থেকে ৩০ জন শ্রমিক কবর প্রস্তুতের কাজে নিয়োজিত রয়েছেন। বাদ আসরে তাকে এখানে চির শায়িত করা হবে।সামরিক কবরস্থানে কবর খনন কাজে দায়িত্বরত সিনিয়র অফিসার দেলোয়ার জাগো নিউজকে বলেন, সকাল ৮টা থেকে ৩০ জন শ্রমিক নিয়ে আমরা কবর তৈরির কাজ শুরু করেছি। ইতোমধ্যে কবর খননের কাজ শেষ হয়েছে। তার দাফনের সময় সামরিক ও বেসামরিক উচ্চ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা কবরস্থানে উপস্থিত থাকবেন। তাদের বসার জন্য ওপরে সামিয়ানা লাগিয়ে নিচে চেয়ার বসানো হচ্ছে।অসুস্থ হয়ে পড়লে গত ২২ জুন সিএমএইচে ভর্তি করা হয় এরশাদকে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই ১৪ জুলাই সকালে মারা যান বাংলাদেশের রাজনীতিতে বহুল বিতর্কিত এ ব্যক্তি।

রংপুর-৩ আসন থেকে বারবার নির্বাচিত এ সংসদ সদস্যের জন্ম ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি। তিনি রংপুর জেলার দিনহাটায় জন্মগ্রহণ করেন। এরশাদ বাংলাদেশের সাবেক সেনাপ্রধান, এককালীন প্রধান সামরিক প্রশাসক ও রাষ্ট্রপতি ছিলেন। তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা। ১৯৯০ সালে ব্যাপক গণ-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর জেলও খাটতে হয় তাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর