,

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কা : নিহতের সংখ্যা বেড়ে ১২

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : মঙ্গলবার ১১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন, জিআরপি থানা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ

সিরাজগঞ্জে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) ১১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন, জিআরপি থানা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

এ পর্যন্ত জেলা প্রশাসন থেকে পৃথক ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফিরোজ মাহমুদের নেতৃত্বে মঙ্গলবার সকালে এটি গঠন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তোফাজ্জল হোসেন তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তদন্ত কমিটিকে আগামী ৬ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে। তদন্ত কমিটিতে সদর ও কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসারগন বাদেও জিআরপি থানা এবং সদর ও কামারখন্দ সার্কেলের পুলিশ কর্মকর্তা ও এলজিইডির প্রকৌশলী রয়েছেন। এর আগে সোমবার রাতে পশ্চিমাঞ্চল রেল বিভাগ পাকশী থেকে আরেকটি ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ”

প্রসঙ্গত, সোমবার সন্ধা সাড়ে ৬টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়ার সলপ ষ্টেশনের অদূরে অরক্ষিত রেলওয়ে ক্রসিং পার হতে গিয়ে রাজশাহী-ঢাকাগামী পদ্মা ট্রেনের ধাক্কায় বর ও কনেসহ বিয়ে যাত্রীর ১২ জন নিহত হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর