,

মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ

news-image

নিউজ ডেস্ক।। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের প্রধান সাক্ষী ও নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনা পুলিশ লাইনে নিয়ে গেছে পুলিশ , সঙ্গে মিন্নির বাবাও রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে বরগুনা পৌরসভার মাইট এলাকার নিজ বাসা থেকে তাকে পুলিশ লাইনে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

বরগুনার রিফাত শরীফ হত্যায় জড়িত সন্দেহে পুত্রবধূ আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন রিফাতের বাবা ও মামলার বাদী আবদুল হালিম দুলাল শরীফ। শনিবার রাতে বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি এ দাবি জানান। এ সময় মিন্নির বিরুদ্ধে কয়েকটি অভিযোগ তুলে ধরে দুলাল শরীফ বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য পরিষ্কার হবে।

রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনার মামলায় অভিযুক্ত আসামিদের আড়াল করতে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। তাকে গ্রেফতারের দাবিতে শ্বশুর দুলাল শরীফের করা সংবাদ সম্মেলনের বিপরিতে গতকাল নিজ বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন মিন্নি।

শ্বশুরের এ দাবিকে ভিত্তিহীন বলে পাল্টা সংবাদ সম্মেলন করে মিন্নি আরো বলেন, আমার শ্বশুর অসুস্থ। তিনি কখন কী বলেন তার কোনো ঠিক নেই। আমার শ্বশুরকে দিয়ে কোনো মহল স্বার্থ হাসিল করার জন্য আমাকে পেঁচিয়ে মামলাটি হালকা করার চেষ্টা করছে। যাতে আসামিরা ছাড়া পেয়ে যেতে পারে। আর আমার যদি নয়নের সাথে বিয়েই হবে তবে যখন রিফাতের সাথে বিয়ে হয়েছিল তখন নয়ন কেনো বাধা দেয়নি। শনিবার রাত ৮টার দিকে বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ এসব কথা বলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর