,

সরকার সায় দেয়নি জাপার প্রস্তাবে

news-image

নিউজ ডেস্ক।। সাবেক প্রেসিডেন্ট, সংসদের বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দাফন সংক্রান্ত প্রস্তাবে সরকারের সায় মেলেনি। মৃত্যুর পর এরশাদকে রাষ্ট্রীয়ভাবে দাফন করতে সরকারকে প্রস্তাব দিয়েছিলো জাতীয় পার্টি। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৪ই জানুয়ারি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শরিক জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা হুসেইন মুহম্মদ এরশাদকে রাষ্ট্রীয়ভাবে দাফনের দাবি জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে একটি চিঠি দেন। ওই চিঠি’র ভিত্তিতে একই দিনে জাপা’র প্রস্তাব নাকচ করে দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

‘হুসেইন মুহম্মদ এরশাদ- এর মৃত্যু পরবর্তী রাষ্ট্রীয়ভাবে দাফন সংক্রান্ত’ শিরোনামে মন্ত্রিপরিষদ বিভাগের বিধি অধিশাখার উপসচিব মো. সাইদুর রহমান স্বাক্ষরিত মসিউর রহমান রাঙ্গাকে দেয়া চিঠিতে বলা হয়, আপনার পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, দি প্রেসিডেন্ট (রেম্যুনারেশন এন্ড প্রিভিলেজ) অ্যাক্ট, ১৯৭৫ (২০১৬ সালের মে পর্যন্ত সংশোধিত) অনুযায়ী সাবেক প্রেসিডেন্টদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের কোন বিধান নেই। এছাড়া সাবেক প্রেসিডেন্টদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের বিষয়ে কোন নজির নেই। সাবেক সেনাপ্রধান এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার মৃত্যু পরবর্তী রাষ্ট্রীয় দাফনে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক কোন কার্যক্রম গ্রহণেরও কোন বিধান বা নজির নেই।  জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, সরকারের এ সিদ্ধান্তের কথা এরই মধ্যে তারা জেনেছেন। উৎস মানবজমিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর