,

মালয়েশিয়ায় বাংলাদেশি স্পাইডারম্যান গ্রেফতার

news-image

ডেস্ক রিপোর্ট : মালয়েশিয়ায় বিভিন্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্রে স্পাইডারম্যান সেজে প্রতারণার দায়ে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। গত সপ্তাহে মেলাকা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।  জানা যায়, বাংলাদেশি ওই প্রবাসী স্পাইডারম্যানের পোশাক পরে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়াতেন। পর্যটকরা তাকে দেখে আগ্রহী হয়ে উঠতেন এবং তার সঙ্গে ছবি তুলতে চাইতেন। ছবি তোলার বিনিময়ে তিনি পর্যটকদের থেকে অর্থ আদায় করতেন।

বাংলাদেশি ওই যুবক পর্যটকদের থেকে প্রতিদিন প্রায় ১ হাজার রিঙ্গিত আদায় করতেন। তার সঙ্গে আরও একাধিক ব্যক্তি জড়িত ছিল বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তাদের এ ধরনের কাজের কোনো অনুমোদন ছিল না। ফলে দীর্ঘদিন পর্যটক ঠকানোর অভিযোগ পেয়ে গত সপ্তাহে মেলাকা অভিবাসন বিভাগের পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

অভিযানের সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। তবে তারা কোন দেশের নাগরিক তা জানতে পারেনি পুলিশ। এভাবে স্পাইডারম্যান সেজে অর্থের বিনিময়ে পর্যটকদের সাথে ছবি তোলাকে প্রতারণা হিসেবে দাবি করেছে সেখানকার কর্তৃপক্ষ। উৎস : সময় টিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর