সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসজির অনুশীলনে নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : প্যারিস সেন্ত জার্মেইয়ের প্রাক মৌসুম প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগেই। কিন্তু ক্যাম্পে নেই নেইমার! ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। অবশেষে ফরাসি ক্লাবটির অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।

ব্রাজিলের কোপা আমেরিকার স্কোয়াডে থাকলেও চোটের কারণে ছিটকে পড়েন নেইমার। ঘরের মাঠের আসরে সেলেসাওরা শিরোপা জিতলেও তাই খেলা হয়নি তার। পিএসজির প্রাক মৌসুম প্রস্তুতির শুরুতেই এই ফরোয়ার্ডের থাকার কথা ছিল। যদিও হয়নি তা। পিএসজি নতুন মৌসুমের প্রস্তুত শুরু করলেও দেখা নেই তার।

তাতে নেইমারের দলবদলের গুঞ্জনে যোগ হয় বাড়তি রসদ। অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরে যেতে পারেন এই ফরোয়ার্ড। তাছাড়া কাতালান ক্লাবটি থেকেও জানানো হয়েছিল, নেইমার বার্সেলোনায় ফিরতে আগ্রহী। এর মধ্যে তার পিএসজির অনুশীলনে যোগ না দেওয়ার গুঞ্জনে ডালপালা আরও বাড়াচ্ছিল। ইউরোপের বেশ কয়েকটি মিডিয়ার খবর ছিল, বার্সেলোনার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর কারণে পিএসজির অনুশীলনে নেই ব্রাজিলিয়ান তারকা।

যদিও সব গুঞ্জনের ইতি টেনে সোমবার ফরাসি ক্লাবটির অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন নেইমার। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র খবর, রবিবার সন্ধ্যায় সাও পাওলো থেকে উড়াল দিয়ে সোমবার সকালে পিএসজির ক্যাম্প দেস লোগেস ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছান নেইমার।

প্রায় এক সপ্তাহ পর অনুশীলনে ফেরার কারণ ব্যাখ্যা করতে হবে এখন সাবেক বার্সেলোনা তারকাকে। ‘মার্কা’র খবর, এজন্য পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর মুখোমুখি হতে হচ্ছে নেইমারকে। মার্কা

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান