,

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২১৪ জন

news-image

নিজস্ব প্রতিবেদক : ১৪ জুলাই সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১৪ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা এর আগের দিন থেকে ৬২ জন বেশি।

সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৪ জনের মধ্যে মিটফোর্ড হাসপাতালে ৩৮ জন, ঢাকা শিশু হাসপাতালে ৪ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩২ জন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ২১ জন, বারডেম হাসপাতালে ৭ জন, পিলখানাস্থ বিজিবি হাসপাতালে ১১ জন, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, ইবনে সিনা হাসপাতালে ৭ জন, স্কয়ার হাসপাতালে ১৫ জন, সেন্ট্রাল হাসপাতালে ২৩ জন, ইসলামী ব্যাংক হাসপাতালে ১৮ জন, বিআরবি হাসপাতালে ৩ জন, সালাউদ্দিন হাসপাতালে ৯ জন ও পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন ভর্তি হওয়ার তথ্য দৈনিক জাগরণকে জানান স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ও চিকিৎসক আয়েশা আক্তার।

সরকারি তথ্যে দেখা যায়, চলতি বছরের জুন মাস থেকেই রাজধানীতে বাড়তে থাকে ডেঙ্গু রোগীর সংখ্যা। মে মাসে এর সংখ্যা ছিল ১৩৫ জন। জুন মাসে তা ১১ গুণেরও বেশি বেড়ে ১,৫৬৬ জনে দাঁড়ায়। ১৪ জুলাই পর্যন্ত নতুন আক্রান্তের সংখ্যা ৭০৭ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এপ্রিলে দুজন এবং জুনে একজনের মৃত্যু হয়।

হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, এ বছরের জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত ঢাকায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৪,৫২২ জন। বর্তমানে ভর্তি আছেন ১,০৫৫ জন। বাকিরা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন এলাকার বাইরের ২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। এর মধ্যে ৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তারা সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩ জন ও খুলনা বিভাগে ৪ জন আক্রান্ত হয়েছিলেন। তারা হাসপাতাল থেকে ছাড়পত্রও পেয়ে গেছেন।

এ জাতীয় আরও খবর

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি