,

মেয়েকে কিডনি দিচ্ছেন মা, শুনে অসহায় মায়ের পাশে মেয়র নাছির

news-image

হ্যাপি রানী মজুমদারের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। মেয়েকে সুস্থ করতে মা মুক্তা রানী মজুমদার তার দুটি কিডনির একটি দান করছেন মেয়েকে। এমন খবর শুনে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ছুটে যান মুক্তা রানীর বাসায়। দাঁড়িয়েছেন এই হতভাগ্য পরিবারটির পাশে।আজ সোমবার দুপুরে চট্টগ্রামের জামালখানের ঝাউতলায় মেয়র আ জ ম নাছির উদ্দীন পূর্বনির্ধারিত বিশেষ মশক নিধন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান থেকে ফেরার পথে এ খবর শুনে মুক্তা রানীর বাসায় ছুটে যান।

জানা গেছে, হ্যাপি রানী মজুমদারের দুটি কিডনিই নষ্ট। ইতিমধ্যে মেয়ের চিকিৎসার পেছনে মা মুক্তা রানী খরচ করেছেন সারাজীবনের সঞ্চয়। কিডনি প্রতিস্থাপনের এতো খরচ শেষ সম্বল পেনশনের টাকায়ও কুলাচ্ছে না। মেয়র তাৎক্ষণিকভাবে এ মায়ের হাতে তুলে দেন ১ লাখ ১০ হাজার টাকা। আশ্বাস দেন আগামীতেও সহযোগিতা দেওয়ার।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মনোয়ারা বেগম মনি, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী যিশুসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর