,

উইম্বলডনের গ্যালারিতে নজর কাড়লেন দীপিকা

news-image

অনলাইন ডেস্ক : কোর্টে মুখোমুখি রজার ফেদেরার-নোভাক জোকোভিচ। টানটান উত্তেজনা উপস্থিত দর্শকদের মধ্যে। অবশেষে পঞ্চমবার উইম্বলডন ফাইনাল জিতলেন জকোভিচ। আর এই ঐতিহাসিক জয়ের সাক্ষী থাকলেন দীপিকা পাডুকোন।

গতকাল রবিবার একই সঙ্গে লন্ডন সাক্ষী থাকল দুটি উত্তেজনায় ভরপুর ম্যাচের। তবে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল নয়, দীপিকা পাডুকোন ও তার বোন অনীশা উপস্থিত থাকলেন উইম্বলডনের কোর্টে।

হেনরি গোল্ডিং, ব্রুকলিন বেকহামের পাশাপাশি গ্যালারির নজর কাড়লেন দীপিকা পাডুকোনও। এদিন তাকে দেখা গেল রাল্ফ লরেনের ডিজাইন করে ক্রিম রঙের প্যান্ট স্যুটে। রাল্ফ লরেনের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হল দীপিকার বিভিন্ন মুডের ছবি। প্যান্ট স্যুট, ওভাল শেডস এবং মিনিমাল মেকআপে মোহময়ী লাগছিল তাকে।

দীপিকা অবশ্য নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছিলেন তার ও অনীশার নামে আসা আমন্ত্রণ পত্রের ছবি। বর্তমানে লন্ডনে কবীর খানের আগামী ছবি ৮৩’র শ্যুটিংয়ের জন্যে রয়েছেন দীপিকা। এই ছবিতে কপিল দেবের স্ত্রী রোমি’র চরিত্রে দেখা যাবে তাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর