,

পুলিশের ভালোবাসায় বেঁচে ফিরল ১২ দিনের শিশু

news-image

সাম্প্রতি সাউথ ক্যারোলিনায় শ্বাস নিতে না পারা ১২ দিনের এক শিশুকে কোলে নিয়ে বাঁচিয়ে তুলেছে স্থানীয় পুলিশ। আর এই ঘটনাই প্রমাণ করে শুধু আইন রক্ষা নয়, প্রয়োজন পড়লে ভালোবাসা এবং মমতা দিয়ে প্রাণ বাঁচাতেও পারে পুলিশ।

এই ঘটনায় পর ক্যারোলিনার পুলিশ দপ্তরের পক্ষে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হয়। তাতে লেখা হয়, গত মাসের ১১ তারিখে অত্যন্ত দ্রুত ছুটতে দেখে একটি গাড়িকে থামায় পুলিশ। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে এক মহিলা বেরিয়ে এসে জানান, তার ছোট বাচ্চা শ্বাস নিতে পারছে না, তাকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যাচ্ছেন তিনি। সে জন্যই বেশি হয়েছে গাড়ির গতি।

এই সময় বাচ্চাটির মা দাবি করেন, এক বোতল পানীয় খাওয়ার পরে আচমকা শ্বাস বন্ধ হয়ে গিয়েছে তার সন্তানের। ঘটনাস্থলে উপস্থিত ডেপুটি পুলিশ কর্তা কিম্বরো বোঝেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে বাঁচাতে হলে, যা করার এখুনি করতে হবে। ওই ভিডিও ফুটেজে দেখা গেছে, কিম্বরো বাচ্চাটির মুখে হাত ঢুকিয়ে আলতো করে ম্যাসেজ করছেন। কিছুক্ষণ পরেই কেঁদে ওঠে শিশুটি।

পুলিশ জানায়, কেঁদে ওঠা মানেই তার শ্বাসের সমস্যার সমাধান হয়ে গেছে বলে বোঝা যায়। কিন্তু তবু, যতোক্ষণ না মেডিক্যাল টিম এসে পৌঁছচ্ছে, ততোক্ষণ শিশুটিকে ম্যাসেজ করতে থাকেন কিম্বরো। পরে শিশুকন্যাটিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়ে ভালো করে পরীক্ষা করা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর