,

বাংলাদেশের মানুষের কাছে এতো ভালোবাসা পেয়েছি সেটা ভোলার নয়ঃ দেব

news-image

বাংলাদেশের মানুষের কাছে এতো ভালোবাসা পেয়েছি সেটা কখনো ভোলার মতো নয় বলে জানিয়েছেন টলিউড সুপারস্টার ও তৃণমূল সাংসদ দেব।

একটি গনমাধ্যমের একান্ত সাক্ষাৎকারে দেব বলেছেন, সারা দুনিয়াতে এমন দেশ নেই, আমি তিনবার গিয়েছি ওই দেশে অভিনেতা হিসেবে এবং সাংসদ হিসেবে। আর প্রত্যেক বার মানুষের সারল্য আর ভালোবাসা আর আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। দেব বলেন, এমন দেশ কোথাও খুঁজে পাওয়া যাবে না। কথা প্রসঙ্গে দেব জানান, কিভাবে একবার তার ক্ষুধা নিবারণ করেছিলে অতিথিবৎসল বাংলাদেশের মানুষ।

‘আমার এখন একটি ঘটনা খুব মনে পড়ে বুনোহাঁস এর শুটিং চলাকালীন বাংলাদেশের শুটিং ফ্লোরে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। আমি আমার প্রোডাকশনকে সেটা জানাই এবং এই সময়ে যে বিল্ডিং এর শুটিং টা হচ্ছিল তার উপরের ফ্লোর থেকে একটি পরিবার আমার জন্য রান্না করে ১০ মিনিটের মধ্যে আমাকে খাইয়ে ছিল। তো, সেই আতিথিয়তা আমি কখনো ভুলব না। এতো ভালোবাসা পেয়েছি সেটা কখনো ভোলার মতো না।’ সম্প্রতি দেব প্রযোজনার কাজ শুরু করেছেন।

‘আমি কালের কণ্ঠের মাধ্যমে এটাই বলতে চাই যৌথ প্রযোজনায় একটি ভালো স্ক্রিপ্ট যদি আমার কাছে আসে তাহলে আমি সেটা নিয়ে কাজ করতে চাই’ দেবের ধারণা যৌথ প্রযোজনায় কাজ যত বেশি হবে তত দুই দেশের সংস্কৃতি আদান-প্রদান বাড়বে।

কালের কণ্ঠের সাথে আলাপের সময় দেব বললেন, বাংলাদেশে অনেক ভালো কাজ হচ্ছে কিন্তু নানা জটিলতার কারণে কলকাতার মানুষ সেই ভালো কাজ দেখতে পান না। ‘আমি চাই আরো কাজ হোক। আমি আমার প্রযোজনা করা ছবি ককপিটে বাংলাদেশ অভিনেতা রোশনকে নিয়েছিলাম ভবিষ্যতে আরও বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করতে চাই।’ বলেন দেব।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১