,

বিয়ের গাড়িটিকে দুই কিলোমিটার হেঁচড়ে নিয়ে যায় ট্রেনটি, বর-কনেসহ নিহত ৯

news-image

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় বিয়ের গাড়ির বর কনেসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রশী ইউনিয়নের সলপ হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতদের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া মহল্লার আলতাব হোসেনের ছেলে (বর) রাজন হোসেন (২২), সুমন (২৫), খোকন (২০), টুটুল (২৫), সুমাইয়া (১৭) ও বায়েজিত (২৪) এর পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি।

নীয় সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে উল্লাপাড়া হতে সিরাজগঞ্জগামী একটি বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাস উল্লাপাড়ার সলপ হাট খোলা এলাকায় ঢাকা ঈশ্বরদী রেল পথে অরক্ষিত রেল ক্রোসিং পাড় হওয়ার সময় রাজশাহী হতে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সাথে ঢাক্কা লাগে। এতে ৮ জন নিহত হন, আহত হন ৫ জন।

উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রেনটি প্রায় দুই কিলোমিটিার পর্যন্ত মাইক্রোবাসটিকে হেঁচড়ে নিয়ে যায়। ঘটনার পর হতে ঢাকা উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ আছে। বর্তমানে উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, পুলিশ ও রেলের কর্মীরা কাজ করছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর