,

নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন এলাকা

news-image

অব্যাহত ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে নেত্রকোনা জেলার আরো নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে আরো অনেক পরিবার। নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এক সপ্তাহ ধরে অব্যাহত ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কংশ, সোমেশ্বরী ও উব্দাখালী নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যায় ইতোমধ্যে নেত্রকোনা জেলার কলমাকান্দা, দুর্গাপুর, বারহাট্টা, পূর্বধলা ও নেত্রকোনা সদরের কে-গাতী ইউনিয়নসহ ২২ ইউনিয়নের ২৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। বিদ্যালয়ের মাঠগুলোতে পানি প্রবেশ করায় প্রায় দুশতাধিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বন্যায় প্রায় ৩০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক পরিবার। অনেক গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে হত-দরিদ্র খেটে খাওয়া মানুষ। তারা ভারী বৃষ্টিপাতের কারণে কাজে বের হতে পারছেন না। অনেকেই পরিবার পরিজন দিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। দুর্গত এলাকায় যে পরিমাণ ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ত্রাণের জন্য চলছে হাহাকার।

নেত্রকোনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম জানান, বন্যা দুর্গত এলাকায় ৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে দু শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ১১০ মেট্রিক টন জি আর চাল এবং ৩ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বন্যায় যাতে পানিবাহিত রোগ-ব্যাধি ছড়িয়ে পড়তে না পারে তার জন্য উপজেলা প্রশাসনের কাছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর